ঢাকা বুধবার, ১৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার
  • মাদক মামলায় ট্রাকচালকের মৃত্যুদণ্ড

    মাদক মামলায় ট্রাকচালকের মৃত্যুদণ্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গাইবান্ধায় মাদক মামলায় এক ট্রাকচালককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ মামলায় অন্য ৩ আসামিকে খালাস দেয়া হয়েছে। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়।

    মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ আদেশ দেন। এ সময় আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি পারভেজ মিয়া উপস্থিত ছিলেন।


    মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তি পারভেজের বাড়ি বগুড়া সদর উপজেলার ধর্মপুর দিলদার পাড়া গ্রামে। মামলায় খালাসপ্রাপ্তরা হলেন, দুদু মিয়া, আফাজ উদ্দিন, সাইদুল ইসলাম।

    মামলার এজাহারে বলা হয়, ২০১৮ সালে পারভেজ গোবিন্দগঞ্জের বাগদা বাজার এলাকায় ৪৫০ গ্রাম হেরোইনসহ র‌্যাবের হাতে আটক হয়। সম্যরাজা পরিবহন নামে একটি লোকাল বাসে হেরোইন পাঁচারের তথ্য পেয়ে অভিযান পরিচালনা করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৩। এ দিন র‌্যাবের পক্ষ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। পরে তাকে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করে র‌্যাব। পরবর্তী সময়ে আদালতে এ মামলার চার্জশিট দেয় পুলিশ।

    আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফারুক আহম্মেদ প্রিন্স জানান, দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক ফাঁসির আদেশ দিয়েছেন। এ সময় ১ লাখ টাকা জরিমানা করেন।

    তিনি আরও বলেন, মাদক মামলায় দেশের দ্বিতীয় ফাঁসির রায় এটি। চলতি বছরের ৩ মার্চ গাইবান্ধার আদালতে রবি দাস নামে এক যুবককে প্রথম মাদক মামলায় মৃত্যুদণ্ড দেয়া হয়। তাকেও এক লাখ টাকা জরিমানা করা হয়।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ