ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালী ও পিরোজপুর‌সহ চার জেলায় নতুন ডিসি বরিশালে নানা আয়োজনে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার সাবেক এমপি রিমনের বাসা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মী রিমান্ডে চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ : পীর চরমোনাই একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন তিন আসামির জবানবন্দিতে উঠে এলো অপ্রতিম হত্যার ভয়াবহ বর্ণনা দুর্নীতিবাজদের চিহ্নিত করতে কমিটি, বিদেশ ভ্রমণে লাগাম টানার নির্দেশ বিসিসিতে পানি সরবরাহ আধুনিকীকরণে নেদারল্যান্ডসের সঙ্গে আলোচনা
  • অনলাইনে নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু

    অনলাইনে নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অনলাইনে নবম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু করেছে ঢাকা শিক্ষা বোর্ড। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন চলবে। অনলাইনে রেজিস্ট্রেশনের ফরম পূরণ ও টাকা জমা দেয়া যাবে। তবে ১২ বছর পূর্ণ না হলে বা ১৮ বছরের বেশি বয়সের কেউ রেজিস্ট্রেশন করতে পারবে না।

    গতকাল সোমবার (১৬ আগস্ট) নবম শ্রেণির রেজিস্ট্রেশনের বিজ্ঞপ্তি প্রকাশ করে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।


    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নবম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি ১৭১ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে, নির্ধারিত সময়ের পরে অতিরিক্ত ১৪০ টাকা বিলম্ব ফি দিয়ে রেজিস্ট্রেশন করা যাবে। ঢাকা বোর্ডের ওয়েবসাইটে প্রতিষ্ঠানের ইআইআইএন ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে রেজিস্ট্রেশন এর ফরম পূরণ করা যাবে। সোনালী সেবার মাধ্যমে রেজিস্ট্রেশন ফি পরিশোধ করতে হবে।

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ১২ বছর পূর্ণ না হলে বা ১৮ বছরের বেশি বয়সের কেউ রেজিস্ট্রেশন করতে পারবে না। ব্যাংকে টাকা জমা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ইএসআইএফ পূরণ করতে হবে। নির্ধারিত তারিখের মধ্যে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে ব্যর্থ হলে বা এ কারণে শিক্ষার্থীর কোন সমস্যা হলে এর দায় দায়িত্ব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে বহন করতে হবে।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ