ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে নামাজ পড়া অবস্থায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো বড় ভাই  বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও গলাচিপার ইজাজুল হক কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত পুলিশের হাতে গ্রেফত‍ারের ভয়ে ছাদ বেয়ে পালাতে গিয়ে আ’লীগ নেতার মৃত্যুর অভিযোগ  রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষের পাশে রাখবো: হানজালা মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বরিশালে পিআরসি স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন যুবদল নেতা তসলিম উদ্দিন বরিশালে পুলিশের বিশেষ অভিযানে আটক ৩৪ জন নগরীর ২৩ নম্বর ওয়ার্ডে রাস্তা ও প্যালাসাইডিং নির্মাণ কাজের উদ্বোধন
  • সুস্থ হয়ে ফিরলেন পুলিশ সুপার মারুফ হোসেন

    সুস্থ হয়ে ফিরলেন পুলিশ সুপার মারুফ হোসেন
    সুস্থ হয়ে ফিরলেন পুলিশ সুপার মারুফ হোসেন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনা মুক্ত হয়েছেন বরিশাল জেলার পুলিশ সুপার মো. মারুফ হোসেন। রাজধানীর রাজারবাগ পুলিশ হাসপাতালে করোনার চিকিৎসা সম্পন্ন করে বরিশালে ফিরেছেন তিনি।

    মঙ্গলবার তিনি বিমান যোগে বরিশালে এসে পৌঁছান। এসময় বরিশাল জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন।

    এর আগে গত ৪ আগস্ট পুলিশ সুপার মো. মারুফ হোসেন এর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। তার আগে থেকেই তিনি সরকারি বাসভবনে হোম কোয়ারেন্টিনে চলে যান।

    পরে উন্নত চিকিৎসার জন্য গত ৭ আগস্ট এসপি মারুফ হোসেনকে রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে করোনার চিকিৎসা গ্রহণ করেন তিনি।

    পরে দ্বিতীয় বার তাঁর করোনা ভাইরাস পরীক্ষা করা হলে রিপোর্ট নেগেটিভ আসে। এ কারণে তিনি করোনার চিকিৎসা সম্পন্ন করে মঙ্গলবার কর্মস্থল বরিশালে ফিরে আসেন এসপি মারুফ হোসেন।


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ