ঢাকা সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে বিএনপি নেতা ‘অপহরণ’, আ'লীগ নেতা, সাবেক পুলিশ কমিশনার ও ডিসির বিরুদ্ধে মামলা মোহনায় ভেসে এলো ২২ কেজির কোরাল, ১৯ হাজারে বিক্রি ঝালকাঠিতে বাজার নিয়ন্ত্রণে হস্তক্ষেপের প্রতিবাদে ক্যাবের মানববন্ধন সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে: তথ্যমন্ত্রী অন্তর্বর্তী সরকারের সময়ের অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা হবে গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী দুই শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ  রহমতের দশকে আত্মশুদ্ধির ডাক: আজ দ্বিতীয়  ভাঙনের কবলে বরগুনার পর্যটনস্পট শুভসন্ধ্যা সমুদ্র সৈকত নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী
  • আগৈলঝাড়ায় ভোক্তা অধিদপ্তরের অভিযান: ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

    আগৈলঝাড়ায় ভোক্তা অধিদপ্তরের অভিযান: ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ায় জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের উদ্যোগে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় মেয়াদ উর্ত্তীন ওষুধ ও মুদি সরঞ্জাম দোকানে রাখার অপরাধে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। 

    জানা গেছে, বুধবার দুপুরে আইন-শৃংখলা বাহিনীর সহায়তার জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের উদ্যোগে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন বরিশাল বিভাগীয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের উপ-পরিচালক খোন্দকার আনোয়ার হোসেন, বরিশাল বিভাগীয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক সুমী রানী মিত্র ও জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক শাহ মো. শোয়াইব মিয়া। 

    বরিশাল বিভাগীয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের উপ-পরিচালক খোন্দকার আনোয়ার হোসেন জানান, মেয়াদ উর্ত্তীন ঔষধ ও মুদি সরঞ্জাম দোকানে রাখার অপরাধে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ইসলাম মেডিকেল ষ্টোরকে ৮ হাজার টাকা, উপজেলা সদরে নুপুর ফার্মেসীতে ৩ হাজার টাকা, অসিম মেডিকেল হল ৩ হাজার টাকা, সুমন ফার্মেসী ২ হাজার টাকা ও সুলতান মুদি ষ্টোরে ২ হাজার টাকাসহ ৫টি ব্যবসা প্রতিষ্ঠানে ১৮ হাজার টাকা জরিমানা করা হয় । 

    এসময় ভ্রাম্যমান অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর সুকলাল সিকদার ও বরিশালের এপিপিএন সদস্যরা।
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ