ঢাকা সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে বিএনপি নেতা ‘অপহরণ’, আ'লীগ নেতা, সাবেক পুলিশ কমিশনার ও ডিসির বিরুদ্ধে মামলা মোহনায় ভেসে এলো ২২ কেজির কোরাল, ১৯ হাজারে বিক্রি ঝালকাঠিতে বাজার নিয়ন্ত্রণে হস্তক্ষেপের প্রতিবাদে ক্যাবের মানববন্ধন সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে: তথ্যমন্ত্রী অন্তর্বর্তী সরকারের সময়ের অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা হবে গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী দুই শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ  রহমতের দশকে আত্মশুদ্ধির ডাক: আজ দ্বিতীয়  ভাঙনের কবলে বরগুনার পর্যটনস্পট শুভসন্ধ্যা সমুদ্র সৈকত নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী
  • বাবুগঞ্জে ফার্মেসি থেকে টাকা চুরির চেষ্টা, আটক ১

    বাবুগঞ্জে ফার্মেসি থেকে টাকা চুরির চেষ্টা, আটক ১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জ বাজারের মায়ের দোয়া ফার্মেসি থেকে টাকা চুরির চেষ্টাকালে দ্বীন ইসলাম ঘরামী নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার সকাল ১১টার দিকে আটকের সময় তার কাছ থেকে ৫টি চোরাই মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়। 

    দ্বীন ইসলাম শরীয়তপুর জেলার গোসাইরহাট থানার দাসেরজঙ্গল গ্রামের মৃত কলম আলী ঘরামীর ছেলে। তার বিরুদ্ধে এর আগেও বিভিন্ন সময় চুরি, ছিনতাই, জুয়াসহ ৭টি মামলা রয়েছে। 

    বাবুগঞ্জ থানার ওসি মাহাবুবুর রহমান জানান, মীরগঞ্জ বাজারে মায়ের দোয়া ফার্মেসিতে ঢুকে এক ব্যক্তি ক্যাশ কাউন্টার থেকে টাকা হাতিয়ে নিচ্ছিলো। এ সময় ফার্মেসির মালিক হানিফ কবির তাকে আটকে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত দ্বীন ইসলামকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশি করে চোরাই ৫টি মোবাইল ফোন সেট উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আটক দ্বীন ইসলামের বিরুদ্ধে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন ওসি।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ