ঢাকা সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে বিএনপি নেতা ‘অপহরণ’, আ'লীগ নেতা, সাবেক পুলিশ কমিশনার ও ডিসির বিরুদ্ধে মামলা মোহনায় ভেসে এলো ২২ কেজির কোরাল, ১৯ হাজারে বিক্রি ঝালকাঠিতে বাজার নিয়ন্ত্রণে হস্তক্ষেপের প্রতিবাদে ক্যাবের মানববন্ধন সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে: তথ্যমন্ত্রী অন্তর্বর্তী সরকারের সময়ের অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা হবে গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী দুই শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ  রহমতের দশকে আত্মশুদ্ধির ডাক: আজ দ্বিতীয়  ভাঙনের কবলে বরগুনার পর্যটনস্পট শুভসন্ধ্যা সমুদ্র সৈকত নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী
  • প্রণোদনা চেয়ে পুস্তক ও প্রকাশনা ব্যবসায়ীদের স্বারকলিপি 

     প্রণোদনা চেয়ে পুস্তক ও প্রকাশনা ব্যবসায়ীদের স্বারকলিপি 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে করোনা দুর্যোগে ক্ষতিগ্রস্ত পুস্তক ব্যবসায়ীরা বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা এবং অনুদান বরাদ্দের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন। বুধবার দুপুরে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির ব্যানারে নেতৃবৃন্দ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাসের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এই স্মারকলিপি প্রেরণ করেন।

     

     স্মারকলিপিতে বলা হয়, করোনার কারণে পুস্তক ব্যবসায় ধস নেমেছে। এই ক্ষতি কাটিয়ে উঠতে দেশের পুস্তক ব্যবসা খাতের জন্য সহজ শর্ত ও স্বল্প সুদে অন্ততপক্ষে এক হাজার কোটি টাকার বিশেষ প্রণোদনা ঋণ প্যাকেজ ঘোষণা প্রয়োজন।  এছাড়া দেশের প্রায় ২৬ হাজার পুস্তক ব্যবসায়ী পরিবারের জন্য এককালীন ১শ’ কোটি টাকা বরাদ্দ প্রদান এবং বিভিন্ন স্কুল-কলেজের লাইব্রেরিকে সমৃদ্ধ করতে একাডেমিক ও সৃজনশীল বই ক্রয়ের জন্য ৫শ’ কোটি টাকার বিশেষ বরাদ্দের দেয়ার দাবি জানান তারা।

    স্মারকলিপি প্রদানকালে বরিশাল জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহ-সভাপতি বাবুল হোসেন, সাধারণ সম্পাদক মো. আবু বক্কর ছিদ্দিক, যুগ্ম সম্পাদক আশরাফ খান রিপন, কোষাধ্যক্ষ বিশ্বজিৎ দাশ রিমন এবং গোলাম মোস্তফা বাবুলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ