ঢাকা বুধবার, ১৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার
  • পুলিশ হেফাজত থেকে ধর্ষণ মামলার ২ আসামির পলায়ন

    পুলিশ হেফাজত থেকে ধর্ষণ মামলার ২ আসামির পলায়ন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালী সোনাইমড়ী থানার পুলিশ হেফাজত থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইন (ধর্ষণ) মামলার দুই আসামি পালিয়েছে। বুধবার (১৮ আগস্ট) পুলিশ পাহারায় রাজধানীর মালিবাগ সিআইডিতে মামলার ৪ আসামি ও অভিযোগকারীর ডিএনএ নমুনা দিয়ে নোয়াখালী আসার পথে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানা এলাকায় বিকাল পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

    পলাতক আসামিরা হলো, সোনাইমুড়ী থানার মিয়াপুর গ্রামের পিতা মৃত-চাঁন মিয়া ছেলে মোঃ জুয়েল(২৪) এবং বগাদিয়া গ্রামের মৃত-আবদুল লতিফের পুত্র দোলোযার হোসেন (২৮)।


    নোয়াখালীর পুলিশ সুপার মো.শহীদুল ইসলাম রাতে বিষয়টি নিশ্চিত করে জানান, তিনটি নারী ও শিশু নির্যাতন দমন আইন (ধর্ষণ) মামলার চার অভিযোগকারীসহ ওইসব মামলার আসামি নোয়াখালী কারাগারে থেকে ৪ হাজতিকে নিয়ে ঢাকায় ডিএনএ নমুনা পরীক্ষা করাতে সোনাইমুড়ি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জিসান আহম্মেদসহ পুলিশের একটি দল যায়। ডিএনএ পরীক্ষা শেষে একটি ভাড়া করা মাইক্রোবাস যোগে নোয়াখালী আসার পথে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানা এলাকার হাইওয়ে পাশে একটি খাবার হোটেলে খাবার শেষ করে সকলে। পরে দুই আসামি জুয়েল ও দেলোয়ার টয়েলেটে যায়।

    এসময় টয়লেটের বাইরে পুলিশ পাহারায় থাকা অবস্থায় তারা পিছনের জানালা ভেঙে পালিয়ে যায়। পুলিশ সুপার জনান, পলাতক আসামিদের খোঁজে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খীসাকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ