ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালী ও পিরোজপুর‌সহ চার জেলায় নতুন ডিসি বরিশালে নানা আয়োজনে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার সাবেক এমপি রিমনের বাসা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মী রিমান্ডে চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ : পীর চরমোনাই একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন তিন আসামির জবানবন্দিতে উঠে এলো অপ্রতিম হত্যার ভয়াবহ বর্ণনা দুর্নীতিবাজদের চিহ্নিত করতে কমিটি, বিদেশ ভ্রমণে লাগাম টানার নির্দেশ বিসিসিতে পানি সরবরাহ আধুনিকীকরণে নেদারল্যান্ডসের সঙ্গে আলোচনা
  • সামরিক সদস্য ও তাদের পরিবারের জন্য টিকার বরাদ্দ

    সামরিক সদস্য ও তাদের পরিবারের জন্য টিকার বরাদ্দ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সামরিক বাহিনীর সব সদস্য ও তাদের পরিবারের জন্য টিকা বরাদ্দ হচ্ছে। এক্ষেত্রে, টিকাপ্রার্থীদের নিকটবর্তী কোনো কেন্দ্রে নিবন্ধন সম্পন্ন করতে বলা হয়েছে।

    বুধবার স্বাস্থ্য অধিদফতরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) পরিচালক ও লাইন ডিরেক্টর ডা. শামসুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ  কথা জানানো হয়েছে।


    এতে বলা হয়েছে, গত ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোভিড-১৯ টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন। এরপর ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী কোভিড-১৯ টিকাদান শুরু হয়। কোভিড-১৯ প্রতিরোধে প্রত্যক্ষভাবে বাংলাদেশ সামরিক বাহিনীর অসামান্য অবদান ও সহযোগিতার জন্য স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানানো হচ্ছে।

    মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশ সামরিক বাহিনীর সদস্য ও তাদের পরিবাররের সদস্যদের (আঠারোর্ধ্ব বয়সী সন্তানাদিসহ) এবং তাদের সঙ্গে সংশ্লিষ্ট বেসামরিক নাগরিকদেরকে কোভিড-১৯ টিকার আওতায় আনার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ পরিপ্রেক্ষিতে সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদফতর কর্তৃক বাংলাদেশ সামরিক বাহিনীর সদস্য ও তাদের পরিবারবর্গের (আঠারোর্ধ্ব বয়সী সন্তানাদিসহ) মোট চার লাখ ৫২ হাজার ৭২১ জনের জেলার উপজেলা/সিটি করপোরেশনভিত্তিক তালিকা পাঠানো হয়েছে।

    তালিকায় সেনাবাহিনীর সদস্য ও তাদের পরিবারের সদস্য সংখ্যা তিন লাখ ৩৪ হাজার ১১। নৌবাহিনীর সদস্য ও তাদের পরিবারের সদস্য ৭৫ হাজার ৫১৫ এবং বিমানবাহিনী সদস্য ও তাদের পরিবারের সদস্য ৪৩ হাজার ১৯৫ জন। এর পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের অনুমোদনক্রমে চাহিদার সমপরিমাণ টিকা জাতীয় পর্যায়ে সংরক্ষণ করে সংযুক্ত তালিকা অনুযায়ী সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনের নিকট বরাদ্দ দেওয়া হচ্ছে। টিকা গ্রহীতাদের নিকটবর্তী কেন্দ্রে রেজিস্ট্রেশন করতে হবে। 


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ