ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে নামাজ পড়া অবস্থায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো বড় ভাই  বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও গলাচিপার ইজাজুল হক কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত পুলিশের হাতে গ্রেফত‍ারের ভয়ে ছাদ বেয়ে পালাতে গিয়ে আ’লীগ নেতার মৃত্যুর অভিযোগ  রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষের পাশে রাখবো: হানজালা মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বরিশালে পিআরসি স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন যুবদল নেতা তসলিম উদ্দিন বরিশালে পুলিশের বিশেষ অভিযানে আটক ৩৪ জন নগরীর ২৩ নম্বর ওয়ার্ডে রাস্তা ও প্যালাসাইডিং নির্মাণ কাজের উদ্বোধন
  • আগৈলঝাড়ায় স্বেচ্ছাশ্রমে ঝুঁকিপূর্ণ সড়ক সংস্কার 

    আগৈলঝাড়ায় স্বেচ্ছাশ্রমে ঝুঁকিপূর্ণ সড়ক সংস্কার 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ায় আধা কিলোমিটার ভাঙ্গা ও ঝুঁকিপূর্ণ সড়ক স্বেচ্ছাশ্রমে সংস্কার করলো স্থানীয় যুবক সমাজ। বৃহস্পতিবার (১৯ আগস্ট )  সকালে চেঙ্গুটিয়া যুব সমাজের উদ্যোগে ওই সড়কের সংস্কার কাজ শুরু করা হয়। জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের চেঙ্গুটিয়া গ্রামে চেঙ্গুটিয়া যুব সমাজের উদ্যোগে চেঙ্গুটিয়া বাজার থেকে চেঙ্গুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সড়কটি বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে খানাখন্দ এবং যান চলাচলের অনুপযোগী ছিল।  

    বৃহস্পতিবার সকালে চেঙ্গুটিয়া যুব সমাজের উদ্যোগে সড়কটির সংস্কার কাজ শুরু করা হয় ।  পর্যায়ক্রমে সড়কটির খানাখন্দের অসমাপ্ত কাজ গুলো করা হবে বলেও জানান তারা।  এসময় উপস্থিত ছিলেন হাজী মোঃ মোহসীন হোসেন তালুকদার, সংগঠনের উপদেষ্টা আতাউর রহমান চঞ্চল, সৈয়দ মাজহারুল ইসলাম রুবেল, কাজল তালুকদার, আহাদ তালুকদার, ইয়াসিন তালুকদারসহ সংগঠনের স্বেচ্ছাসেবীরা।  

    আতাউর রহমান চঞ্চল জানান, উপজেলা সদরে যাওয়ার একমাত্র সড়কটি সংস্কারের অভাবে জরাজীর্ন অবস্থায় পরে ছিল। দীর্ঘদিনেও সড়কটি সংস্কার না হওয়ায় লোকজনের চলাচলে দুর্ভোগের অন্ত ছিল না। সড়কটি সংস্কারে উপজেলা এলজিইডির কোন তদারকি লক্ষ্য করা যায়নি।   সৈয়দ মাজহারুল ইসলাম রুবেল জানান, সড়কটি দিয়ে যাতায়াতে জনসাধারনের ভোগান্তি যখন চরমে তখনই চেঙ্গুটিয়া যুব সমাজের উদ্যোগে নিজ অর্থায়নে সড়কটি সংস্কার করে স্থানীয়দের দুর্ভোগ দূর করা হয়।  

    এব্যাপারে রাজিহার ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার জানান, চেঙ্গুটিয়া যুব সমাজের উদ্যোগে সড়ক সংস্কারে তাদের স্বাগত জানাই। তারা মহৎ একটি কাজ করেছে, যে কাজ করার কথা ছিল জনপ্রতিনিধিদের। ভবিষ্যতে সড়কটির উন্নয়ন কাজে সহযোগিতা করা হবে। 
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ