ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • জীবিত ফিরলেন বাঘের হামলায় ‘নিহত’ ব্যক্তি

    জীবিত ফিরলেন বাঘের হামলায় ‘নিহত’ ব্যক্তি
    ছবি সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    খুলনার কয়রা উপজেলার গোবরা গ্রামের সিরাজুল ইসলাম সরদার বনবিভাগের অনুমতি নিয়ে গত ১ এপ্রিল সুন্দরবনে মধু সংগ্রহে যান। গত রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাঘের আক্রমণে তার নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়ে। মঙ্গলবার কয়েকটি পত্রিকায় বাঘের হামলায় মৌয়াল সিরাজুল নিহত হয়েছেন এমন খবর প্রকাশিত হয়। তবে বুধবার স্বশরীরে বাড়িতে এসেছেন তিনি। 

    মৌয়াল সিরাজুল সরদার বলেন, ‘আমি জানতাম না আমার মৃত্যুর খবর পেপারে ছাপা হয়েছে। মেয়াদ শেষে ফরেস্ট স্টেশনে পাস সমর্পণ করতে আসলে তারা আমাকে দেখে কানাঘুষা শুরু করে। পরে তাদের মাধ্যমে আসল ঘটনা জানতি পারি। তাই সেখানে আর দেরি না করে তাড়াতাড়ি বাড়ি এসেছি। আবার ফরেস্ট স্টেশনে ফিরতে হবে। সেখানে আনুষঙ্গিক কাজ বাকি আছে।’ 

    মৌয়াল সিরাজুল সরদার ফিরে এসেছে শুনে তার কাছের ও দূরের আত্মীয় স্বজনরাও ভিড় জমিয়েছেন বাড়িতে। গ্রামের মানুষ ছাড়াও আশপাশের মানুষও কৌতুহল মেটাতে দল বেঁধে উপস্থিত হচ্ছেন ওই বাড়িতে। মানুষের ভিড়ে সিরাজ সরদারের ছোট্ট বাড়িটি এখন কানায় কানায় পরিপূর্ণ অবস্থা। আত্মীয় স্বজনের অনেককেই কান্নাকাটি করতে দেখা গেছে। গ্রামের অনেকেই যারা ফেসবুকে সিরাজ সরদারের মৃতদেহ উদ্ধারের বিষয়ে পোস্ট দিয়েছিলেন তারাও তা মুছে ফেলেছেন।  

    সিরাজ সরদারের বড় মেয়ে সেলিনা খাতুন বলেন, রোববার তারা খবর পান তাদের বাবার নৌকায় বাঘের হামলা হয়েছে। খালেক নামে গ্রামের এক ব্যক্তি এ খবর ছড়ায়। খালেকের বাবাও মধু সংগ্রহে সুন্দরবনে গেছে। যে কারণে খবরটির গুরুত্ব দেয় স্থানীয় মানুষ। এ খবর বনবিভাগকে জানালে তারা সেখানে উদ্ধারকারী দল পাঠায়। এদিকে গ্রাম থেকে একটি দল সুন্দরবনে চলে যায় খবর নিতে। এর মধ্যে সোমবার দুপুরের পর ফেসবুকে তার বাবার মৃতদেহ উদ্ধার করে বাড়ি আনার খবর ছড়িয়ে পড়ে। অনেকেই ফেসবুকের ছড়িয়ে পড়া খবরটিকে গুরুত্ব দিয়ে সংবাদপত্রেও ছেপেছেন। 

    এ ঘটনা সম্পর্কে জানতে আবদুল খালেকের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তার পরিবারের সদস্যরাও বলতে পারেননি তিনি কোথায় আছেন।  


    স্থানীয় ইউপি সদস্য আবদুল গফফার ঢালী বলেন, মানুষ গুজব ছড়িয়ে একটি পরিবারকে কোথায় নিতে পারে তার বাস্তব উদারণ সিরাজ সরদারের পরিবারটি। গত কয়েকদিন ধরে তার স্ত্রী ছেলে মেয়েদের কান্নাকাটিতে এলাকার আকাশ বাতাস ভারি হয়ে উঠেছিল। বাবার মৃত্যুর খবর শুনে তার লাশ উদ্ধারের জন্য মানুষের কাছে ধর্না দিয়েছিল তারা। গত দু’দিনে না খেয়ে শুকিয়ে গেছে তার স্ত্রী ও সন্তানরা। তিনি গুজব রটনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেন।  

    সুন্দরবনের কোবাদক ফরেস্ট স্টেশন কর্মকর্তা নাসির উদ্দিন বলেন, বাঘের হামলায় মৌয়াল সিরাজ সরদারের মৃত্যুর খবরে সংবাদপত্রে আমার উদ্ধৃতি দেওয়া হয়েছে। যা আদৌ সঠিক নয়। তবে এ কয়েকদিনের গুজবে অনেককেই হয়রানি হতে হয়েছে। এ ধরনের গুজব রটানাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত। 


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ