ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালী ও পিরোজপুর‌সহ চার জেলায় নতুন ডিসি বরিশালে নানা আয়োজনে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার সাবেক এমপি রিমনের বাসা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মী রিমান্ডে চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ : পীর চরমোনাই একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন তিন আসামির জবানবন্দিতে উঠে এলো অপ্রতিম হত্যার ভয়াবহ বর্ণনা দুর্নীতিবাজদের চিহ্নিত করতে কমিটি, বিদেশ ভ্রমণে লাগাম টানার নির্দেশ বিসিসিতে পানি সরবরাহ আধুনিকীকরণে নেদারল্যান্ডসের সঙ্গে আলোচনা
  • ডেঙ্গু প্রতিরোধে প্রাথমিক শিক্ষকদের নির্দেশনা

    ডেঙ্গু প্রতিরোধে প্রাথমিক শিক্ষকদের নির্দেশনা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনা মহামারির মধ্যে বেড়ে চলেছে ডেঙ্গুর বিস্তার। এমন পরিস্থিতিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এডিস মশার বিস্তার রোধ ও ডেঙ্গু প্রতিরোধে নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। 

    বুধবার সই করা নির্দেশনাটি বৃহস্পতিবার প্রকাশ করা হয়। 

    নির্দেশনায় বলা হয়, দেশে এডিস মশার উপদ্রব বৃদ্ধি পাওয়ার ফলে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব ঘটেছে। 
    কোভিড-১৯ মহামারির কারণে সরকারি নির্দেশনা অনুযায়ী আগামী ৩১ আগস্ট পর্যন্ত দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকায় বিদ্যালয়গুলোতে এডিস মশার বংশ বৃদ্ধি পাচ্ছে।

    উপবৃত্তি ও অনলাইনে পাঠদানসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনার জন্য প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের বিদ্যালয়ে অবস্থান করতে হয়।

    এমতাবস্থায় বিদ্যালয়ে স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখার নিমিত্তে এডিস মশার বিস্তার রোধ ও ডেঙ্গু রোগ প্রতিরোধে নির্দেশনা প্রতিপালনসহ প্রধান শিক্ষকরা যাতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেন, তা নিশ্চিত করার জন্য অনুরোধ করা হলো।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ