ঢাকা বুধবার, ১৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার
  • পুলিশের সোর্সকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ

    পুলিশের সোর্সকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মনিরুল ইসলাম (৪২) নামে পুলিশের এক সোর্সকে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার (১৯ আগস্ট) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার হাকিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

    নিহতের পরিবারের দাবি, মনিরুল ইসলাম পুলিশের সোর্স হিসেবে কাজ করায় পূর্ব শত্রুতার জেরে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। সে হাকিমপুর গ্রামের মৃত আছের আলীর ছেলে।

    পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতে বাড়িতেই অবস্থান করছিল মনিরুল। রাত ১১টার দিকে তার মোবাইল ফোনে একটি কল পেয়ে বাইরে চলে যায় মনিরুল। এর কিছুক্ষণ পর বাড়ির পিছন থেকে শব্দ শুনে সেখানে ছুঁটে যায় তার স্ত্রী ও সন্তানরা। তবে সেখানে কাউকে না পেলেও মনিরুলকে পড়ে থাকতে দেখে। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
    নিহত মনিরুলের স্ত্রী নাসিমা বেগমের অভিযোগ, মনিরুল দিনমজুরের পাশাপাশি পুলিশের সোর্স হিসেবে কাজ করতো। সে গ্রামের বেশ কয়েকজনকে মাদকসহ পুলিশের কাছে ধরিয়ে দিয়েছে। সেই শত্রুতার জেরে এর আগে তাকে কুপিয়ে আহতও করা হয়। পরে তার নিরাপত্তায় আলমডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি লিপিবদ্ধ করা হয়।

    এদিকে, খবর পেয়ে হাসপাতালে গিয়ে নিহতের মরদেহ পর্যবেক্ষণ করেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহাঙ্গীর আলম। এসময় তিনি সাংবাদিকদের জানান, নিহতের শরীরে তেমন কোন আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে।
    ঘটনার রহস্য উন্মোচনে কাজ করছে পুলিশ।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ