ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে নামাজ পড়া অবস্থায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো বড় ভাই  বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও গলাচিপার ইজাজুল হক কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত পুলিশের হাতে গ্রেফত‍ারের ভয়ে ছাদ বেয়ে পালাতে গিয়ে আ’লীগ নেতার মৃত্যুর অভিযোগ  রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষের পাশে রাখবো: হানজালা মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বরিশালে পিআরসি স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন যুবদল নেতা তসলিম উদ্দিন বরিশালে পুলিশের বিশেষ অভিযানে আটক ৩৪ জন নগরীর ২৩ নম্বর ওয়ার্ডে রাস্তা ও প্যালাসাইডিং নির্মাণ কাজের উদ্বোধন
  • বিসিসি মেয়র'র বিরূদ্ধে মামলা প্রত্যাহার ও নেতাকর্মিদের মুকক্তির দাবীতে মহিলা আ'লীগের প্রতিবাদ সভা

    বিসিসি মেয়র'র বিরূদ্ধে মামলা প্রত্যাহার ও নেতাকর্মিদের মুকক্তির দাবীতে মহিলা আ'লীগের প্রতিবাদ সভা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সিটি মেয়র সাদিক আবদুল্লাহসহ আওয়ামী লীগের ৬০২ জন নেতাকর্মীর বিরুদ্ধে দায়েরকৃত দুটি মামলা প্রত্যাহার এবং গ্রেফতারকৃত ১৬ নেতাকর্মীর মুক্তির দাবিতে বরিশালে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বরিশাল জেলা ও মহানগর মহিলা আওয়ামী লীগের ব্যানারে শুক্রবার বিকেলে নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। 

    বরিশাল জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি খালেদা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন্নাহার মেরী, জেলা মহিলা আওয়ামী লীগের সহসভাপতি শ্যামলী সাহা, সিটি করপোরেশনের সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর কহিনুর বেগম এবং সাবেক কাউন্সিলর নিগার সুলতানা হনুফাসহ অন্যান্যরা। 

    বক্তারা গত বুধবার রাতে সদর উপজেলা পরিষদ চত্বরে মেয়র সাদিক আবদুল্লাহর উপর গুলি করার প্রতিবাদ জানান। একই সাথে সাদিক আবদুল্লাহসহ নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েককৃত দুটি মামলার প্রত্যাহার এবং তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানান তারা। অনতিবিলম্বে মামলা প্রত্যাহারসহ নেতাকর্মীদের মুক্তি না দেয়া হলে কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারী দেন তারা।  


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ