ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে নামাজ পড়া অবস্থায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো বড় ভাই  বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও গলাচিপার ইজাজুল হক কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত পুলিশের হাতে গ্রেফত‍ারের ভয়ে ছাদ বেয়ে পালাতে গিয়ে আ’লীগ নেতার মৃত্যুর অভিযোগ  রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষের পাশে রাখবো: হানজালা মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বরিশালে পিআরসি স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন যুবদল নেতা তসলিম উদ্দিন বরিশালে পুলিশের বিশেষ অভিযানে আটক ৩৪ জন নগরীর ২৩ নম্বর ওয়ার্ডে রাস্তা ও প্যালাসাইডিং নির্মাণ কাজের উদ্বোধন
  • উজিরপুরে সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজা নিহত

    উজিরপুরে সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজা নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় ইকবাল হোসেন (৪৫) ও ভাতিজা তানজিল নিহত হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার  (১৯ আগস্ট) দিনগত রাত সাড়ে ১১টায় উপজেলার জয়শ্রী এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

    জানা যায়, ঠিকাদার ব্যবসায়ী ইকবাল, তার ছেলে রাহাত ও ভাতিজা তানজিল একটি মোটরসাইকেলে করে বরিশাল থেকে আগৈলঝাড়ার দিকে যাচ্ছিলেন। জয়শ্রী এলাকায় পৌঁছালে সাজু ফিলিং স্টেশনের সামনে রাস্তার দু 'পাশে অবৈধ ভাবে ট্রাক পার্কিং করে রাখলে একটি ট্রাককে অতিক্রম করতে গেলে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেল ধাক্কা খায়। এতে ঠিকাদার ইকবাল ঘটনাস্থলেই মারা যান।

    এ ঘটনায় তার ছেলে রাহাত (১২) ও ভাতিজা তানজিলকে (২১) উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকালে ভাতিজা তানজিলকে উন্নত চিকিৎসার জন্য শেবাচিম হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে কর্তব্যরত  চিকিৎসক। চিকিৎসার জন্য  ঢাকা নেওয়ার পথে মাওয়া ফেরিঘাটে পৌছালে তানজিল মৃত্যু বরণ করে। 

    উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আর্শাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পরিবারের থেকে কোন অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করবো।
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ