ঢাকা রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালী-৩: আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নুরুলকে কারণ দর্শানোর নোটিশ কোনটা ভোট ঠেকানোর জটলা—তা আপনাদের বুঝতে হবে: ইসি সানাউল্লাহ বিএনপি ছাড়া দেশ পরিচালনা করার মতো অভিজ্ঞ কোনো দল নেই উজিরপুরে তাফসীরুল কুরআন মাহফিল  বিএনপি জোটকে চায় ৫২.৮০ শতাংশ ভোটার জামায়াত আপনাদের বেহেস্তে পাঠাতে চায়, অথচ আপনারা কেউ মরতে চান না: মণি গণভোটে হ্যাঁ বা না ভোটে অবস্থান নিতে পারবেন না সরকারি কর্মকর্তা-কর্মচারীরা তারুণ্য ও মর্যাদার ৩৬ দফা ইশতেহার ঘোষণা এনসিপির গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’র পক্ষে সরকারি কর্মকর্তারা প্রচারণা করতে পারবে না: ইসি বিদায় নিতে প্রস্তুত, অনেক উপদেষ্টা কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছেন
  • লকডাউনে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জনের মৃত্যু

    লকডাউনে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জনের মৃত্যু
    ছবি সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গাইবান্ধার গোবিন্দগঞ্জে কাভার্ডভ্যান চাপায় একই পরিবারের চারজন নিহত হয়েছে। তারা সবাই অটোরিকশা যাত্রী ছিল। এতে আহত হয়েছে অটোরিকশাচালকসহ আরো তিনজন। আজ বুধবার বিকেলে উপজেলার দরবস্ত কালিতলা মাজার এলাকায় এ ঘটনা ঘটে।

    প্রতক্ষদর্শীরা জানায়, ঢাকা-রংপুর মহাসড়কের কালিতলা নামক স্থানে একটি মাল বোঝাই কাভার্ডভ্যান একটি আটো ভ্যানকে চাপা দিলে অটো দুমড়ে মুচড়ে যায়। এ সময় অটোরিকশায় থাকা সাতজন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে উপজেলার দরবস্ত ইউনিয়নের দূর্গপুরের গ্রামের আবু তাহেরের ছেলে জাহিদ (২০) মারা যায়।

    পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে পার্শ্ববর্তী বরিশাল ইউনিয়নের রামপুরা গ্রামের মৃত ইসহাক আলীর ছেলে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনিছুর রহমান (৩০) ও বগুড়া হাসপাতালে নেওয়ার পথে আনিছুর রহমানের মা রেহেনা বেগম (৪৫) এবং সন্ধ্যায় তার স্ত্রী রাজিয়া সুলাতানা (২৫)মারা যান। নিহত জাহিদ সম্পর্কে আনিছুরের শ্যালক।

    গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম এ দুঘর্টনার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় ঘাতক কাভার্ডভ্যানটিকে আটক করা হয়েছে।

    নিহতদের পারিবার সূত্রে জানা যায়, নিহত আনিছুর রহমান মাস্টারের এক মাসের শিশু সন্তানের গত কয়েকদিন হল জ্বর হওয়ায় ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে তারা সপরিবারে দুর্ঘটনার শিকার হন। এ দুর্ঘটনায় আহত শিশুটিও হাসপাতালে ভর্তি রয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ