ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালী ও পিরোজপুর‌সহ চার জেলায় নতুন ডিসি বরিশালে নানা আয়োজনে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার সাবেক এমপি রিমনের বাসা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মী রিমান্ডে চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ : পীর চরমোনাই একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন তিন আসামির জবানবন্দিতে উঠে এলো অপ্রতিম হত্যার ভয়াবহ বর্ণনা দুর্নীতিবাজদের চিহ্নিত করতে কমিটি, বিদেশ ভ্রমণে লাগাম টানার নির্দেশ বিসিসিতে পানি সরবরাহ আধুনিকীকরণে নেদারল্যান্ডসের সঙ্গে আলোচনা
  • রাশিয়ায় নির্বাচন পর্যবেক্ষণে যাচ্ছেন সিইসি

    রাশিয়ায় নির্বাচন পর্যবেক্ষণে যাচ্ছেন সিইসি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাশিয়ার পার্লামেন্ট নির্বাচন পর্যবেক্ষণ করতে যাচ্ছে বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন দুই সদস্যের প্রতিনিধিদল। দলের অপর সদস্য হলেন সিইসির ব্যক্তিগত সচিব (পিএস) আবুল কাসেম মোহাম্মদ মাজহারুল ইসলাম।

    বৃহস্পতিবার (১৯ আগষ্ট) নির্বাচন কমিশন (ইসি) থেকে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) কার্যালয়ে সিইসির সফর বিষয়ে একটি চিঠি পাঠানো হয়েছে। ইসির উপসচিব মো. শাহ আলমের সই করা চিঠিটি ইসি সচিবালয়ের আর্থিক ব্যয় অনুমোদনের দায়িত্বপ্রাপ্ত সিএজির চিফ অ্যাকাউন্টস ও ফিন্যান্স অফিসারের কাছে পাঠানো হয়েছে।

    এতে বলা হয়েছে, সিইসি কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন প্রতিনিধিদলটি রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ 'স্টেট দুমা' নির্বাচন পর্যবেক্ষণে সরকারি সফরে যাবে। আগামী ১৭–১৯ সেপ্টেম্বর দুমার নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রতিনিধিদলটি ১৬ সেপ্টেম্বরের কাছাকাছি সুবিধাজনক দিনে রাশিয়ার উদ্দেশে রওনা দেবে। আর নির্বাচন পর্যবেক্ষণ শেষে ২১ সেপ্টেম্বর ঢাকায় ফিরবে।

    চিঠিতে আরও বলা হয়েছে, তাদের এই সফরকালীন সময়টি 'ডিউটি' হিসেবে গণ্য হবে। প্রতিনিধিদল রাশিয়ায় পাঁচ রাত অবস্থান করবে। সেখানে প্রতিনিধিদলের হোটেলে থাকা, খাওয়া ও স্থানীয় যাতায়াতের খরচ বহন করবে রাশিয়া। তবে, আন্তর্জাতিক ভ্রমণের উড়োজাহাজ ভাড়াসহ অন্য ব্যয় বহন করবে ইসি।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ