ঢাকা বুধবার, ১৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার
  • হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া করোনা রোগীর লাশ মিলল ডোবায়

    হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া করোনা রোগীর লাশ মিলল ডোবায়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শরীয়তপুরের জাজিরা উপজেলার হাসপাতাল থেকে পালিয়ে যাওয়ার চার দিন পর এক করোনা রোগীর লাশ ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ।

    শনিবার সকাল ১০টায় জাজিরার সোনালী ব্যাংকের পিছনের একটি ডোবা থেকে ওই রোগীর লাশ উদ্ধার করা হয়।

    মৃত ওই রোগীর নাম সোনা মিয়া ফকির (৬০)। তিনি জাজিরা উপজেলার পূর্ব আরা চণ্ডি গ্রামের মৃত আমির ফকিরের ছেলে।

    জাজিরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান জানান, ১২ আগস্ট সকালে সোনা মিয়া ফকিরের করোনা পজিটিভ রির্পোট আসে। ওই দিন তার শ্বাসকষ্ট বেড়ে গেলে বিকালে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

    ১৭ আগস্ট রাতে সোনা মিয়া হাসপাতাল থেকে নিখোঁজ হন। তাকে অনেক খোঁজাখুঁজির পরও পাওয়া যায়নি।

    শনিবার সকাল ১০টায় জাজিরা সোনালী ব্যাংকের পিছনের একটি ডোবায় সোনা মিয়ার ভাসমান লাশ পাওয়া যায়।

    স্থানীয়রা দেখতে পেয়ে জাজিরা থানা পুলিশকে খবর দেয়। তার লাশ উদ্ধার করে ময়না তদন্ত জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

    জাজিরা থানার ওসি মাহবুবুর রহমান বলেন, চার দিন আগে করোনা আক্রান্ত সোনা মিয়া ফকির জাজিরা হাসপাতাল থেকে নিখোঁজ হয়। আজ আমরা খবর পেয়ে তার লাশ উদ্ধার করি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ