ঢাকা সোমবার, ২৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • বিসিসি মেয়রের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে ববি ছাত্রলীগের বিক্ষোভ

    বিসিসি মেয়রের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে ববি ছাত্রলীগের বিক্ষোভ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) মেয়র, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার এবং তাদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। শনিবার (২১ আগস্ট) দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সম্মুখে বরিশাল-পটুয়াখালী মহাসড়কে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 

    মিছিল শেষে ক্যাম্পাসের গ্রাউন্ড ফ্লোরে সমাবেশ করেন ছাত্রলীগ নেতাকর্মীরা। সমাবেশে বক্তারা দাবি তোলেন, বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ এবং বরিশাল জেলা ও মহানগরীর আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলার অবিলম্বে প্রত্যাহার করতে হবে। একই সঙ্গে পুরো বিষয়টির একটি স্বচ্ছ তদন্ত সাপেক্ষে আসল ঘটনা সামনে আনতে হবে। অন্যথায় দুর্বার আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। 

    সমাবেশে বক্তব্য দেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আরিফ হোসেন, ছাত্রলীগ নেতা মহিউদ্দিন আহমেদ সিফাত, সৈয়দ রুম্মান, রিয়াজ উদ্দিন, সৈয়দ জিসান আহমেদ ও রাজিন তাহমিদ সহ অনেকে
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ