ঢাকা সোমবার, ২৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ১৫ আগস্ট ও ২১ আগস্ট এর পরিকল্পনাকারীরা একই সূত্রে গাঁথা-পংকজ নাথ এমপি

    ১৫ আগস্ট ও ২১ আগস্ট এর পরিকল্পনাকারীরা একই সূত্রে গাঁথা-পংকজ নাথ এমপি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ মুঠোফোনে তার বক্তব্যে বলেন, ৭১ এর পরাজিত শক্তি, ১৫ আগস্ট ও ২১ আগস্ট এর পরিকল্পনাকারীরা একই সূত্রে গাঁথা। বাংলাদেশের ইতিহাসে ২১ আগস্ট একটি নৃশংসতম হত্যাযজ্ঞের ভয়াল দিন। ২০০৪ সনে বিএনপি-জামায়াত জোট সরকার পরিকল্পিতভাবে শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা করে। ২১ আগস্ট গ্রেনেড হামলার মাধ্যমে প্রতিহিংসার দানবীয় সন্ত্রাস আক্রান্ত করে মানবতাকে। এসময় সাংসদ পংকজ নাথ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেওয়া সন্ত্রাস বিরোধী বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরেন। 

    শনিবার রাতে মেহেন্দিগঞ্জ মুক্তিযোদ্ধা পার্ক মাঠে আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি খোরশেদ আলম ভুলু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদ শাহ, সুভাষ চন্দ্র সরকার, বীর মুক্তিযোদ্ধা শাহে আলম বয়াতি, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক বশির উদ্দিন আহমেদ,  উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রাকিব মাহমুদ তালুকদার, সহ-দপ্তর সম্পাদক অজয় গুহ, ইউপি চেয়ারম্যান বাহাউদ্দীন ঢালী, ইউপি চেয়ারম্যান আবদুল কাদের ফরাজি, ইউপি চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম, পৌর কাউন্সিলর নাদিম মাহমুদ তালুকদার, সাইফুল ইসলাম সরদার, মনির জমদ্দার, সাইফুল ইসলাম বেপারি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক সুমন ফরাজি, হাবিবুর রহমান খোকন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলী আব্দুল্লাহ দোলন, সাধারণ সম্পাদক রুবেল খন্দকার সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ