বিসিসি মেয়রের শোক প্রকাশ

বরিশাল সিটি কর্পোরেশনের ২৯ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ফরিদ আহমেদ এর শ্বশুর মোঃ ইদ্রিস আলী হাওলাদার শনিবার সকাল ৯ টায় খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
এমবি