ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি ঝালকাঠিতে ফুটপাতে অবৈধ দখল, অটোরিকশা স্ট্যান্ড ও যত্রতত্র পার্কিং অপসারণের দাবিতে মানববন্ধন সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে
  • মুরগি চুরির অপবাদ, ক্ষোভে স্কুলছাত্রের আত্মহত্যা

    মুরগি চুরির অপবাদ, ক্ষোভে স্কুলছাত্রের আত্মহত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দিনাজপুরের পার্বতীপুরে মুরগী চুরির অপবাদ সইতে না পেরে মোরছালিন (১৫) নামে এক স্কুলছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার সকালে উপজেলার রামপুর ইউনিয়নের রঘুনাথপুর ফকিরার বাজার চয়নপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।


    স্থানীয়রা জানান, চয়নপাড়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে ‘নুরুল মজিদ উচ্চ বিদ্যালয়’এর দশম শ্রেণির ছাত্র মোরছালিনের বিরুদ্ধে একই গ্রামের মোহাম্মদ আলীর বাড়িতে মুরগী চুরির অভিযোগ আনা হয়। এ ঘটনায় শুক্রবার রাতে মোহাম্মদ আলীর লোকজন ফকিরা বাজারে একটি সেলুনের দোকানে মোরছালিনকে শাসায়। 

    শনিবার সকাল ১০ টায় সালিশ বসার কথা বলে স্থানীয় চৌকিদার হাফিজুর রহমানকে দিয়ে তাকে বাড়িতে পাঠানো হয়। কিন্তু সকাল ৮টা বাজলেও মোরছালিন ঘর থেকে বের না হলে তার মা আরেফা খাতুন ছেলেকে ডাকতে গিয়ে দরজা বন্ধ দেখতে পান। অনেক ডাকাডাকির পরেও সাড়াশব্দ না পেয়ে জানালা ভেঙে তিনি দেখেন- গলায় রশি দেওয়া মোরছালিন ঝুলছে। 

    খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। লাশের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য দিনাজপুর মর্গে পাঠানো হয়। 


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ