ঢাকা সোমবার, ২৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • বরিশালে ইউএনও’র বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ 

    বরিশালে ইউএনও’র বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল সদরের ইউএনও মু‌নিবুর রহমানের বিরুদ্ধে দুই মামলা আমলে নিয়ে পিবিআইকে তদন্ত করে এক মাসের মধ্যে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছেন আদালত।


    এর আগে বরিশাল সদরের ইউএনও মু‌নিবুর রহমানের বিরুদ্ধে দুই মামলার আবেদন করা হয়।


    রোববার (২২ আগস্ট) বেলা ১১টার দিকে বরিশালের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহর আদালতে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) প্যানেল মেয়র ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন ও বিসিসির রাজস্ব কর্মকর্তা বাবুল হালদার এ আবেদন দুটি করেন।

    গত সপ্তাহের বুধবার (১৮ আগস্ট) রাতে বরিশাল সদর উপজেলা পরিষদ চত্বরে ব্যানার অপসারণকে কেন্দ্র করে ক্ষমতাসীন দল, আনসার ও পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক। ওই ঘটনায় ইউএনও মুনিবুর রহমান গুলিবর্ষণ করেন বলে অভিযোগ আছে।

    ঘটনার পর ইউএনও নিজে এবং কোতোয়ালী থানার এসআই শাহজালাল মল্লিক বাদী হয়ে বিসিসি মেয়র সাদিক আব্দুল্লাহকে প্রধান আসামি করে ৬০২ জনের বিরুদ্ধে দুটি পৃথক মামলা করেন। এ দুই মামলায় এরই মধ্যে এক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতাসহ ২২ জনকে গ্রেফতার করা হয়েছে।

    আজ রোববার গ্রেফতারকৃত আসামিদের জামিন আবেদন করা হলেও তা নামঞ্জুর করেন আদালত।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ