ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত বরিশালের ৫ জেলাসহ ৪৩ জেলা, ডুবেছে ১ লাখ ১৪ হাজার হেক্টরের ফসল বরিশালে মাদক মামলায় রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মেহেন্দীগঞ্জে প্রবেশপত্রের সঙ্গে অসংগতি থাকায় এইচএসসি পরীক্ষা দিতে পারেনি রিপা মুলাদীতে রাস্তা বন্ধ করে দেওয়ায় সেতুর নিচ দিয়ে চলাচল ২০০ পরিবারের  ঢাকা-বরিশাল মহাসড়কে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ, তদন্ত করছে পুলিশ বরগুনার ইতিহাসে প্রথম ট্যালেন্টপুলে বৃত্তি পেল জমজ ৩ বোন শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পাথরঘাটায় বাজারে আগুন, ৩০ ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত   সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ
  • মায়ের সামনে স্রোতে ভেসে গেলো সন্তান

    মায়ের সামনে স্রোতে ভেসে গেলো সন্তান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় মায়ের সঙ্গে ছাগল দেখছিল শিশু রবিউল মিয়া (৬)। এ সময় হঠাৎ করে খালের স্রোতে পড়ে যায় শিশুটি। মা সন্তানকে বাঁচাতে পানিতে ঝাঁপ দিয়েও পারলেন না রক্ষা করতে।

    রোববার (২২ আগস্ট) দুপুর ১টার দিকে ওই উপজেলায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা পানি থেকে শিশুটির মৃত দেহ উদ্ধার করে।


    মৃত শিশু জগন্নাথপুর পৌরসভার হবিবপুর দক্ষিণপাড়া এলাকার দুলাল মিয়ার ছেলে রবিউল মিয়া (৬)।

    জানা গেছে, রোববার (২২ আগস্ট) রবিউল তার মা মায়া বেগমের সঙ্গে বাড়ির পার্শ্ববর্তী হবিবপুর-সৈয়দপুর সড়ক এলাকায় ছাগল চারাতে যায়। এ সময় হঠাৎ করে পাশের একটি খালের স্রোতের পানিতে পড়ে যায়। ছেলেকে বাঁচাতে সঙ্গে সঙ্গে মা পানিতে ঝাঁপিয়ে পড়েন। এ সময় স্রোতের পানি থেকে ছেলেটিকে বাঁচাতে পারেনি তিনি। ঘণ্টাখানির পর ওই খালের হবিবপুর এলাকা থেকে শিশুটির মৃত দেহ উদ্ধার করে স্থানীয়রা।

    জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, এ সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ