ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি ঝালকাঠিতে ফুটপাতে অবৈধ দখল, অটোরিকশা স্ট্যান্ড ও যত্রতত্র পার্কিং অপসারণের দাবিতে মানববন্ধন সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে
  • বাল্ব চুরির অভিযোগে মারধর, ৯ দিন পর মৃত্যু

    বাল্ব চুরির অভিযোগে মারধর, ৯ দিন পর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কুমিল্লার মুরাদনগরে বৈদ্যুতিক বাল্ব চুরির অভিযোগে এক রিকশাচালককে মারধর করা হয়। ঘটনার ৯ দিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।

    নিহত রিকশাচালক ইব্রাহিম খলিল (৩৫)। তিনি ধামঘর গ্রামের আবু তাহেরের ছেলে।

    এ ঘটনায় নিহতের ছোটভাই বাদী হয়ে শুক্রবার রাতে মুরাদনগর থানায় ৬ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

    মামলা ও নিহতের পরিবার সূত্রে জানা যায়,  গত ১১ আগস্ট রাতে ইব্রাহিম খলিল  রিকশা চালিয়ে বাড়ি ফেরার পথে নিজ এলাকার কাউছারের মুদি দোকানের সামনে যান। সেখানে থাকা একটি বৈদ্যুতিক বাল্ব তার মাথায় লেগে দুলতে থাকে। এ সময় হাত দিয়ে বাতিটিকে থামানোর চেষ্টা করলে চোর সন্দেহে শাহ আলমের মুদি দোকানে থাকা একই গ্রামের স্বপনের ছেলে মেহেদী হাসান মালু (২৫), মৃত.বাচ্চু মিয়ার ছেলে মো. হাসান (২৮), আবু তাহেরের ছেলে কাউসার (৩০),  মনির হোসেন (২৪), মৃত. আকবর আলীর ছেলে মো. রফিক (৩০),  হারুনের ছেলে শফিউল (২৭) তাকে বেধড়ক মারধর করেন। 

    আহত অবস্থায় ইব্রাহিম খলিলকে উদ্ধার করে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনার পর দিন গ্রাম্য সালিশের জন্য স্থানীয় মাতবরদের চাপে চিকিৎসা শেষ না করেই তাকে বাড়ি নেওয়া হয়।

    সালিশে ইব্রাহিমকে অভিযুক্ত করে ৫ হাজার টাকা জরিমানা করেন মাতবর চিনু মিয়া, ইউনুছ সরকার, কাদের, আওয়াল, নায়েব আলী ও জহির। জরিমানার ২ হাজার টাকা পরিশোধ করে বাড়ি ফেরার ৫ দিন পর পুনরায় অসুস্থ হয়ে পড়েন ইব্রাহিম। তাকে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে পার্শ্ববর্তী দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু হয়।

    এ বিষয়ে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ সাদেকুর রহমান বলেন, এ ঘটনায় নিহতের ছোট ভাই বাদী হয়ে মামলা দায়ের করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত আছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ