ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত বরিশালের ৫ জেলাসহ ৪৩ জেলা, ডুবেছে ১ লাখ ১৪ হাজার হেক্টরের ফসল বরিশালে মাদক মামলায় রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মেহেন্দীগঞ্জে প্রবেশপত্রের সঙ্গে অসংগতি থাকায় এইচএসসি পরীক্ষা দিতে পারেনি রিপা মুলাদীতে রাস্তা বন্ধ করে দেওয়ায় সেতুর নিচ দিয়ে চলাচল ২০০ পরিবারের  ঢাকা-বরিশাল মহাসড়কে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ, তদন্ত করছে পুলিশ বরগুনার ইতিহাসে প্রথম ট্যালেন্টপুলে বৃত্তি পেল জমজ ৩ বোন শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পাথরঘাটায় বাজারে আগুন, ৩০ ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত   সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ
  • স্বচ্ছতার ভিত্তিতে পুলিশের কনস্টেবল নিয়োগের উদ্যোগ

    স্বচ্ছতার ভিত্তিতে পুলিশের কনস্টেবল নিয়োগের উদ্যোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এবার স্বচ্ছতার ভিত্তিতে পুলিশের কনস্টেবল নিয়োগের উদ্যোগ নিয়েছে পুলিশ প্রশাসন। আজ সোমবার বেলা ১১টায় দিকে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

    এ সভায় ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফাহিমা কাদের চৌধুরী কনস্টেবল নিয়োগের বিষয় সম্পর্কে সাংবাদিকদের অবগত করেন। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ লুৎফর রহমান ও বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকার সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন। 
        
    অতিরিক্ত পুলিশ সুপার ফাহিমা কাদের চৌধুরী বলেন, আগামী মাসে সারা দেশে পুলিশের কনস্টেবল পদে লোক নিয়োগ করা হবে। কনস্টেবল নিয়োগের এ প্রক্রিয়া হবে সর্বোচ্চ স্বচ্ছ। এ স্বচ্ছতা নিশ্চিত করতে ফরিদপুর জেলা পুলিশ বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে। 

    তিনি আরও বলেন, চাকুরী প্রার্থীরা যেন কোন দালালের সঙ্গে অবৈধ লেনদেন না করেন। এর জন্য নিয়োগ সংক্রান্ত অসাধু তৎপরতা প্রতিহত করার জন্য প্রযুক্তিগত সহায়তা নেওয়া হবে। এছাড়াও তদবিরবাজ ও দালালদের গোয়েন্দা নজরদারীর মধ্যে এনে তাদের গতিবিধি  নিবিড়ভাবে মনিটরিং করা হচ্ছে।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ