ঢাকা বুধবার, ১৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • কোচিং সেন্টার থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার 

    কোচিং সেন্টার থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর উত্তরার একটি কোচিং সেন্টার থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ মেসবাহের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    সোমবার (২৩ আগস্ট) সকালে তার লাশ ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে উত্তরা পূর্ব থানা। এর আগে রোববার (২২ আগস্ট) রাতে মরদেহ উদ্ধার করা হয়।


    নিহত মোহাম্মদ মেসবাহ জগন্নাথ বিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী।

    মেসবাহের সহপাঠীরা জানান, বেশ-কিছুদিন ধরেই সে বিষণ্ণতায় ভুগছিল। অনেকে মনে করছে প্রেম-ঘটিত কারণে আত্মহত্যা করেছে মেসবাহ। কয়েকদিন ধরে সে মেয়েদের সহ্য করতে পারছিল না।

    উত্তরা পূর্ব থানার ওসি জহিরুল ইসলাম  জানান, করোনার আগে ৩ ভাই মিলে একটি কোচিং সেন্টার চালু করে। সেখানে ৩ ভাই এক সঙ্গে থাকতো। আমরা ধারণা করছি এটি আত্মহত্যা। ময়না তদন্তের জন্য লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। ময়না তদন্তের পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

    এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল  বলেন, আমরা বিষয়টি জেনেছি। আমরা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চালাচ্ছি এবং মেডিকেলে আমাদের প্রতিনিধি পাঠিয়েছি।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ