ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিসিসিতে অপারেশন বক্স ভ্যান, ডাস্টবিন ও পরিচ্ছন্নতা উপকরণ হস্তান্তর বাকেরগঞ্জে যুবকের ওপর হামলা, আট দিনেও মামলা নেয়নি পুলিশ অধ্যক্ষ মো. বেলায়েত হোসেন: একটি সার্থক জীবনের কথা স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার  উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভা  বরিশালে ১০০ পিস ইয়াবা ও ১৪৫ গ্রাম গাঁজাসহ আটক ২  নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন  বিশিষ্ট শিক্ষাবিদ ও বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী কাল, নানা কর্মসূচি গ্রহন  ব্রজমোহন বিদ্যালয়ে ১১ যুগপূর্তি উৎসব ‍উপলক্ষে নানা আয়োজন  অবৈধ নোটিশ প্রত্যাহার ও কারখানা খুলে দেয়ার দাবিতে বরিশালে শ্রমিকদের বিক্ষোভ
  • প্রধানমন্ত্রীর দেওয়া বাসে স্কুলে যাবে শিক্ষার্থীরা

    প্রধানমন্ত্রীর দেওয়া বাসে স্কুলে যাবে শিক্ষার্থীরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ২০২০ সালের ২৬ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ১০টি দোতলা বাস চালু করে বিআরটিসি। এরই মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পায়।

    সরকার বন্ধ ঘোষণা করে স্কুল। চলাচল বন্ধ হয়ে যায় সেই বাসগুলোরও।  

    দীর্ঘ ১৮ মাস হাটহাজারী উপজেলার নতুনপাড়া বিআরটিসি বাস ডিপোতে পড়ে ছিল এসব বাস। দেখার যেন কেউ ছিল না। নষ্ট হয়েছে বাসগুলোর যন্ত্রাংশ।

    কিন্তু সরকার গত (১২ সেপ্টম্বর) থেকে খুলে দিয়েছে স্কুল। তাই প্রয়োজন পড়ে সেই স্কুলবাসগুলোর। তদারকি শুরু হয় মেরামতের। অবশেষে শনিবার থেকে চালু হচ্ছে শিক্ষার্থীদের স্কুলবাস।  

    চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো. মাহমুদ উল্লাহ মারুফ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী বাস সার্ভিস চালুর দায়িত্বে রয়েছেন।  

    মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো. মারুফ উল্লাহর সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়।  

    তিনি বলেন, দীর্ঘ ১৮ মাস পর স্কুল খোলার খবরে শিক্ষার্থীদের জন্য বাস চালুর পদক্ষেপ নেওয়া হয়েছে। এরই মধ্যে আমরা রোববার বিআরটিসি ও শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছি। আগামী শনিবার থেকে শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রীর দেওয়া বাসগুলো চলাচল করবে।  

    তিনি বলেন, তবে আমরা বাসেও শতভাগ স্বাস্থ্যবিধি প্রতিপালনের জন্য নির্দেশনা দিয়েছি।

    জানা গেছে, বাসগুলো মেরামতের কাজ চলছে। চালকেরা চালিয়ে ডিপোর মাঠে ট্রায়াল দিচ্ছেন। এছাড়াও আগামী বুধ ও বৃহস্পতিবার নগরের সড়কে ট্রায়াল হবে। শনিবার (১৮ সেপ্টেম্বর) শিক্ষার্থীদের জন্য চালু হবে এ বাস সার্ভিস। পুরোনো সময়সূচিতে চলবে নাকি নতুন সূচি নির্ধারণ করা হবে তা এখনো ঠিক হয়নি। তবে, নগরের স্কুলের ক্লাসের সময়সূচির সঙ্গে সমন্বয় করে বাসের সূচি নির্ধারণ করা হবে।

    নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী বলেন, করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর শনিবার থেকে শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রীর দেওয়া বাসগুলো চালুর সিদ্ধান্ত হয়েছে। বুধ ও বৃহস্পতিবার বাসগুলো সড়কে ট্রায়াল দেবে। আমরা বিআরটিসি ও শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে বসে বিষয়টি নির্ধারণ করে দিয়েছি। আগামী শনিবার শিক্ষার্থীরা বাসে চড়ে বিদ্যালয়ে যেতে পারবে।

    বিআরটিসি বাস ডিপোর ম্যানেজার মো. আবদুল লতিফ বলেন, দীর্ঘ সময় শিক্ষার্থীদের স্কুলবাসগুলো ডিপোতে পড়েছিল। তাই গাড়িগুলো মেরামত করতে হয়েছে। এ ছাড়া চালক-হেলপারের সংকটও আছে। আশা করি আগামী শনিবার সড়কে চলাচল করবে শিক্ষার্থীদের স্কুলবাস।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ