ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরগুনায় রোগীর স্বজনদের হামলায় বন্ধ হাসপাতালের এক্স-রে বিভাগ, গ্রেফতারের দাবি উপকূলের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় আকভান, বাড়ছে সতর্ক সংকেত সব এমপিকে নিজ নিজ এলাকায় গিয়ে অবস্থান নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর বরিশালে গ্রামীণ ব্যাংক ও বিএম কলেজের সামনে অগ্নিসংযোগ বরিশালে আদালত থেকে বের হয়ে নিখোঁজ বিচারক ভাণ্ডারিয়ায় বাসে অগ্নিসংযোগ, হেলপার নিহত গৌরনদীতে জর্দা শামীমের আস্তানা থেকে ৭টি পিস্তল ও ২ হাজার ৭৬১ রাউন্ড গুলিসহ গ্রেফতার ৩ ডাকাতির প্রস্তুতিকালে ঝালকাঠিতে ৮ ডাকাত আটক  এমপি জিলানীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপি নেত্রী নাসরীন ঘূর্ণিঝড় ‘আকভান’: উপকূলে আছড়ে পড়তে পারে ১৪৫ কিমি বেগে!
  • ঝালকাঠিতে দরিদ্রদের সহায়তা দিলেন পৌর মেয়র

    ঝালকাঠিতে দরিদ্রদের সহায়তা দিলেন পৌর মেয়র
    ছবি : সহায়তা বিতরণ করছেন পৌর মেয়র
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে গরিব ও অসহায় চার হাজার মানুষকে শাড়ি ও লুঙ্গি দিয়েছেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার। সোমবার শহরের কোর্টরোডে মেয়রের ব্যক্তিগত কার্যালয়ের সামনে দরিদ্র মানুষের হাতে শাড়ি ও লুঙ্গি তুলে দেন মেয়র।

    একই দিন তিনি আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমুর পক্ষ থেকে গরিব মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করেন।

    পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার বলেন, প্রতিবছরের ন্যায় এবছরও চার হাজার মানুষকে শাড়ি ও লুঙ্গি দেওয়া হয়েছে। ব্যক্তিগত উদ্যোগে আমি পৌর এলাকার মানুষকে সবসময় সাহায্য সহযোগিতা করে আসছি। যতদিন বেঁচে থাকবো ইনশাআল্লাহ মানুষকে সহযোগিতা করে যাবো।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ