ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববিতে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ বরিশালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত জুলাই শহীদ দিবস উপলক্ষে আলেকান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্মরণসভা ও দোয়া  র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা
  • নলছিটিতে দুই শ্রমিকলীগ নেতাকে কুপিয়ে আহত

    নলছিটিতে দুই শ্রমিকলীগ নেতাকে কুপিয়ে আহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির নলছিটিতে দুই শ্রমিক লীগ নেতাকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ১০টার দিকে শহরতলীর মল্লিকপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

    আহতরা হলেন উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান রিপন (৩৮) ও সাংগঠনিক সম্পাদক মনির বিশ্বাস (৩৭)। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

    পুলিশ ও স্থানীয়রা জানায়, শ্রমিক লীগ নেতা রিপন ও মনির তাদের কয়েকজন কর্মীদের নিয়ে মঙ্গলবার রাতে মল্লিকপুর এলাকার একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এসময় একদল দুর্বৃত্ত রামদা ও দা নিয়ে দোকানের চারপাশ ঘিরে ফেলে। তারা 

    দোকানের ভেতেরে ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান রিপনকে কুপিয়ে আহত করে। তাকে বাঁচাতে গেলে দুর্বৃত্তরা সাংগঠনিক সম্পাদক মনির বিশ্বাসকেও কুপিয়ে আহত করে। তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গুরুতর অবস্থায় রিপনকে সেখানে ভর্তি করা হয়েছে। 

    নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) মাহামুদ হাসান প্রিন্স বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তখন কাউকে পাওয়া যায়নি। আহতের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ