ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শান্তিতে ঘুমাও, তোমার স্মৃতি চিরজাগরিত!   পটুয়াখালী জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক জুয়েল গ্রেপ্তার বাকেরগঞ্জে নিখোঁজ তিন স্কুলছাত্রী ঢাকায় উদ্ধার বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফৌজদারি মামলার প্রি-ট্রায়াল বিষয়ক আলোচনা সভা আগে নিজের ঘর সামলান, পরে অন্যদের নসিহত করুন: প্রধানমন্ত্রী প্রত্যেক ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করাই সরকারের লক্ষ্য: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জীবনানন্দ দাশ স্টেডিয়ামে খেলা শুরু হবে ডিসেম্বরে: তানিম বিষখালী নদীতে নিখোঁজের দুদিন পর জেলের লাশ উদ্ধার  শ্রমিকদল নেতা আব্দুর রাজ্জাক সরদারের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল মহিপুরে ডিবি পরিচয়ে নিজ দলের নেতাকে নির্যাতন, পদ হারালেন ছাত্রদলের দুই নেতা
  • নলছিটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

    নলছিটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির নলছিটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফিরোজ খান (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার তৌকাঠি গ্রামের একটি বাড়িতে বিদ্যুতের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। ফিরোজ খান খাগড়াখানা গ্রামের হাছন খানের ছেলে।  

    মৃতের পরিবার জানায়, ফিরোজ খান ইলেকট্রিশিয়ানের কাজ করতো। তৌকাঠি গ্রামের কবির হোসেনের বাড়িতে বিদ্যুতের কাজের জন্য তাকে নেওয়া হয়। কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয় সে। তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  মৃতের বাবা হাছন খান বলেন, ফিরোজ আগের বিভিন্ন বাসা বাড়িতে ইলেট্রিকের কাজ করতো। কখনো এ ধরণের দুর্ঘটনা ঘটেনি। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ