ঢাকা শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে ১৮টি হারানো মোবাইল ফেরত পেলেন মালিকেরা ‘স্কুল ফিডিং’ কর্মসূচির দুধ চুরির অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদকের মৃত্যুতে এসএম জাকির হোসেনের শোক  লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি নেত্রী নাসরিন ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ জামায়াতের মেজর (অব.) আখতারুজ্জামান ডিবি হেফাজতে ৫৩ তম জাতীয় স্কুল মাদরাসা ও কারিগরি শিক্ষার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ  বরিশালে ৯ মাসে ডেঙ্গু আক্রান্ত ১১ হাজারের বেশি, মৃত্যু ১৮ বরিশালে ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে গ্রেফতার ১৮ 
  • বরিশালে ডেঙ্গু আক্রান্ত ২ নারীর মৃত্যু

    বরিশালে ডেঙ্গু আক্রান্ত ২ নারীর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই নারীর মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ৯৫ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

    মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

     

    মৃতরা হলেন- পিরোজপুরের নেসারাবাদ উপজেলার বিলকিস (৬৫) ও বরিশালের বানারীপাড়া উপজেলার নারগিস বেগম (৩০)। তারা দুজনেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

    ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, চলতি বছর এখন পর্যন্ত বরিশালের বিভিন্ন সরকারি হাসপাতালে ৩৬ হাজার ৯৯৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৩৬ হাজার ৪৬৯ জন। বিভাগে এখন পর্যন্ত ১৮৯ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশালের দুই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৫২ জন, ভোলা সদর হাসপাতালে ১০ জন, বরগুনা সদর হাসপাতালে পাঁচ জন, পিরোজপুর সদর হাসপাতালে বারো জন, পটুয়াখালীর দুই হাসপাতালে ৯ জন ও ঝালকাঠি হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।

     

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশালে ২৯ জন, পটুয়াখালীতে ৩ জন, ভোলায় ৫ জন, পিরোজপুরে ২৯ জন, বরগুনায় ১৬ জন ও ঝালকাঠিতে ৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। মঙ্গলবার সকাল পর্যন্ত ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ৩৩৮ ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন।


    এমএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ