ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি ‎নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়ে বেশি কাজ করার চেষ্টা করবো-প্রতিমন্ত্রী রাজিব আহসান
  • উজিরপুরে প্রাণিসম্পদের মেলার প্রদর্শনী অনুষ্ঠিত 

    উজিরপুরে প্রাণিসম্পদের মেলার প্রদর্শনী অনুষ্ঠিত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    উজিরপুর উপজেলায় প্রাণিসম্পদের  ও প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন এবং  উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও উজিরপুর ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এ মেলা অনুষ্ঠিত হয়। 


    বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা প্রাণিসম্পদ অফিস কার্যালয়ে সামনে প্রাণিসম্পদ প্রদর্শনীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, সংসদ সদস্য রাশেদ খান মেনন। 


    বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারী, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল। 


    এছাড়া বক্তব্য রাখেন, সদ্য যোগদানকৃত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসনাত জাহান খান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম মাওলা। এছাড়া  উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. জেরিন জামানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কপিল বিশ্বাস,  উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, উপজেলা পরিসংখ্যান ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর হোসেন, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ জাফর আহম্মেদ প্রমুখ। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ