ঢাকা রবিবার, ২৮ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • অতীতের সব রেকর্ড ভেঙে পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৫ কোটি ৯০ লাখ টাকা পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়নের বিক্ষোভ  বিএম কলেজে উত্তরণের জ্যৈষ্ঠ উৎসব ও বর্ষাবরণ  ঝালকাঠিতে নির্মিত হবে স্পোর্টস কমপ্লেক্স: জিয়াউদ্দিন হায়দার বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭  বরিশালে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪ পটুয়াখালীতে বাসে অভিযান চালিয়ে ৩৭ লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী
  • তিনদিনের হামলায় পাকিস্তান ৩৫-৪০ জন সেনা হারিয়েছে, দাবি ভারতের

    তিনদিনের হামলায় পাকিস্তান ৩৫-৪০ জন সেনা হারিয়েছে, দাবি ভারতের
    লেফটেন্যান্ট জেনারেল ঘাই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পেহেলগামে বন্দুক হামলার জের ধরে পাকিস্তানে ভারতীয় হামলায় গত ৭ থেকে ১০ মের মধ্যে দেশটি ৩৫-৪০ জন সেনা হারিয়েছে বলে দাবি করেছে ভারত। রোববার (১১ মে) ভারতের সামরিক অভিযান পরিচালনাকারী পরিচালক লেফটেন্যান্ট জেনারেল ঘাই এক প্রেস কনফারেন্সে এ তথ্য জানিয়েছেন। 
     
    ওই ব্রিফিংয়ে তিনি দাবি করেন, সস্ত্রাসী এবং তাদের অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানোই প্রধান উদ্দেশ্য ছিল। কোনো সামরিক কিংবা বেসামরিক লোকদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়নি। 

    ঘাই বলেন, ৭ মে আমাদের হামলার লক্ষ্য ছিল সন্ত্রাসী এবং তাদের অবকাঠামোতে আঘাত হানা। কোনো সামরিক বা বেসামরিক স্থাপনাতে নয়। আমরা সেই লক্ষ্যে সফল হয়েছি। 

    তিনি আরও দাবি করেন, যদিও ৭ মে সন্ধ্যায় পাকিস্তান ড্রোন দিয়ে আমাদের বেসামরিক এবং সামরিক এলাকায় হামলা চালিয়েছে। তবে এ হামলাকে সফলতার সঙ্গে প্রতিহত করা হয়েছে। যদিও পাকিস্তান তিনটি ড্রোন ভূপাতিত করেছে। এছাড়া বড় ধরনের কোনো ক্ষতি করতে পারেনি। 

    ভারত সেনাবাহিনীর এই কর্মকর্তা বলেন, ‘এখানে মূল পার্থক্য হলো আমরা সন্ত্রাসীদের লক্ষ্য করেছি, অন্যদিকে পাকিস্তান আমাদের বেসামরিক জনগণ ও সামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু বানিয়েছে। যা একটি জবাবদিহির দাবি রাখে। এর প্রতিশোধ হিসেবে আমরা লাহোর ও গুজরানওয়ালার কাছে রাডার স্থাপনাগুলোতে হামলা চালিয়েছি। তবে আমরা এটা স্পষ্ট করতে চাই যে, উত্তেজনা বাড়ানো আমাদের লক্ষ্য নয়। আমাদের সংঘাত সন্ত্রাসীদের সাথে, পাকিস্তানের সামরিক প্রতিষ্ঠানের সাথে নয়।

    সূত্র: এনডিটিভি 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ