ঢাকা শনিবার, ২৩ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • শ্রেষ্ঠ শিক্ষকের সম্মাননা পেয়ে বাড়িতে ফেরার পর শিক্ষককে হত্যার হুমকি আগৈলঝাড়ায় প্রাথমিক শিক্ষা পদক পেলেন ৬শিক্ষক বরিশাল জেলা শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন গৌরনদীর হুসনে আরা জুলাই সনদের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার না করলে সংসদে ও রাজপথে আন্দোলন করা হবে : গোলাম পারওয়ার ১৬১ দেশ পেরিয়ে পিরামিডের দেশে কাজী আসমা ৩০ কোটি ৬১ লাখ পাঠ্যবই ছাপাবে এনসিটিবি, খরচ ১৭০০ কোটি টাকা সংবাদ প্রকাশের জের সাংবাদিককে মারধর জামায়াত কর্মীর, থানায় ডায়েরি  উপকূলের ‘লাইফলাইন’ বেতার বরিশাল নিজেই লাইফ সাপোর্টে বরিশাল ফরচুন সুজে চার মাস ধরে বেতন পাচ্ছে না কর্মকর্তা-কর্মচারী, মেলেনি ঈদ বোনাস ঈদকে সামনে রেখে কৌশলী হচ্ছে মাদক কারবারিরা, আট কেজি গাঁজাসহ আটক ২
  • আগৈলঝাড়ায় প্রাথমিক শিক্ষা পদক পেলেন ৬শিক্ষক

    আগৈলঝাড়ায় প্রাথমিক শিক্ষা পদক পেলেন ৬শিক্ষক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, সহকারী শিক্ষা কর্মকর্তা ও শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় মনোনীত করা হয়েছে।  

    উপজেলায় ৯৭টি সরকারী প্রাথমিক বিদ্যালয় রয়েছে, এ সকল বিদ্যালয়ে ৬ শত ৩৯ জন শিক্ষক-শিক্ষিকা রয়েছেন। উপজেলার পাঁচটি ইউনিয়নের এ সকল বিদ্যালয়ে ৪ জন সহকারী শিক্ষা কর্মকর্তা তদারকি করে আসছেন। 

    প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ যাচাই-বাছাই শেষে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক মনোনীত হয়েছেন নাঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিমল মল্লিক ও আগৈলঝাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা পিয়াংকা অধিকারী।  শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মনোনীত হয়েছেন  রাজিহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহিদ হোসেন খান ও অশোকসেন সরকারী প্রাথমিক  বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লিপিকা বাড়ৈ। শ্রেষ্ঠ কাব শিক্ষক মনোনীত হয়েছেন বারপাইকা হাই সংলগ্ন  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুভাষ চন্দ্র বাড়ৈ, ছোট বাশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান  শিক্ষিকা গীতা বিশ্বাস।  শ্রেষ্ঠ উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মনোনীত হয়েছেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ মোস্তফা কামাল। 

    উপজেলায় ৯৭ টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে শ্রেষ্ঠ  সরকারী প্রাথমিক বিদ্যালয় মনোনীত হয়েছে উপজেলা সদরের আগৈলঝাড়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়। 

    সোমবার বিকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক'র সভাপতিত্বে যাচাই-বাছাই শেষে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ শ্রেষ্ঠ সহকারী শিক্ষক, প্রধান শিক্ষক, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ও শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়ের নাম ঘোষণা করা হয়।

    সভায় বক্তব্য রাখেন  যাচাই-বাছাই কমিটির সদস্য সচিব উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আমজাদ হোসেন।  অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন ইনস্ট্রাক্টর বিপুল চন্দ্র মজুমদার, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মন্নান মিয়া, মো. মাহাবুবুল ইসলাম, মো. মনিরুল হক, মোঃ মোস্তফা কামাল ও মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ