ঢাকা শনিবার, ০৬ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল জেলা আইনজীবী সমিতিতে গাছের চারা বিতরণ বিশিষ্ট ওষুধ শিল্পপতি আব্দুল লতিফ তালুকদারের ইন্তেকাল কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন মঈনউদ্দীন রুবেল বরিশালে খয়রাবাদ নদীর ওপর নির্মাণ হতে যাচ্ছে আড়াই হাজার ফুট দীর্ঘ সেতু  খুলনার ট্রিপল মার্ডার মামলার প্রধান আসামি রফিকুল বরিশালে থেকে গ্রেফতার উচ্চহারে করদাতাদের জন্য রাষ্ট্রীয় স্বীকৃতি কি সময়ের দাবি নয়? কেন্দ্রীয় যুবদলের সদস্য হলেন বানারীপাড়ার সন্তান মাহবুব শিকদার ইন্টারনেট–সেবায় সব ধরনের কর ও ভ্যাট মওকুফের দাবি আইএসপিএবির আগৈলঝাড়ায় বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু দৌলতদিয়ায় ফেরি থেকে পড়ে যাওয়া বাস উদ্ধার
  • কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন মঈনউদ্দীন রুবেল

    কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন মঈনউদ্দীন রুবেল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটিতে গুরুত্বপূর্ণ পদে স্থান পেয়েছেন বরিশালের তরুণ নেতৃত্ব মঈনউদ্দীন রুবেল। নবগঠিত এই কমিটিতে তিনি যুগ্ম সাধারণ সম্পাদক পদে স্থান পেয়েছেন। 

    বৃহস্পতিবার (৪ জুন) বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১৫১ সদস্যবিশিষ্ট জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

    এদিকে এই তরুণ উদীয়মাণ নেতৃত্ব এবার যুবদলের কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদে আসীন হওয়ায় তার নিজের জেলা শহর বরিশালে কর্মী-অনুরাগীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে। অনেকে বলছে, সাহসী নেতৃত্ব রুবেলকে দল মূল্যায়ন করতে ভুল করেনি। 

    অনুগতরা বলছেন, নেতাকে মূল্যায়ন করতে দল ভুল করেনি, প্রতিদানস্বরুপ তাকে গুরুত্বপূর্ণ পদ দিয়েছে। এই পদের বদৌলতে তিনি যুবদলের সাংগঠনিক প্রক্রিয়াকে গতিশীল করতে অগ্রণী ভূমিকা রাখবেন।

    প্রত্যাশিত পদ পেয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং যুবদলের নয়া কমিটির শীর্ষনেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করাসহ আগামীদিনগুলো সাংগঠনিক তৎপরতা বৃদ্ধিতে কাজ করার অঙ্গীকার করেছেন মঈনউদ্দীন রুবেল। 

    উল্লেখ্য মঈনউদ্দীন রুবেল শৈশব থেকেই বিএনপির ছাত্র রাজনীতিতে জড়িত ছিলেন। এবং তিনি সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারন করতে গিয়ে বহুবার হামলা-মামলা ও নির্যাতনের শিকার হলেও কখনও হাল ছেড়ে দেননি।

    সিলেটের শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনাকালে তিনি ছাত্ররাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। সেখানে তিনি একপর্যায়ে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পালন করেন। এছাড়া রুবেল যুবদলের সাবেক সাংস্কৃতি সম্পাদক এবং সাবেক যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ