ঢাকা বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরিতে অভিযুক্ত ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পানির স্রোতে ভেসে যাওয়া বৃদ্ধাকে যেভাবে বাঁচালো শিশু মারিয়া সময় টিভির সাবেক এমডি আহমেদ জোবায়েরকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রশংসা করে মোদীকে ‘কিলার’ বললেন ট্রাম্প ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের দাম নির্ধারণ, ভরিতে কমলো ৯০১৩ টাকা  আইসিইউতে বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন ভোলায় সৌদি প্রবাসীর স্ত্রী-সন্তান নিয়ে নিরুদ্দেশ ‘জিনের বাদশা’ উজিরপুরে বিদ্যালয়ের জমি দখলের প্রতিবাদে মানববন্ধন  আর্জেন্টিনা জেতায় সেলুনে গিয়ে মাথা ন্যাড়া করলেন ব্রাজিল সমর্থক
  • প্রশংসা করে মোদীকে ‘কিলার’ বললেন ট্রাম্প

     প্রশংসা করে মোদীকে ‘কিলার’ বললেন ট্রাম্প
    মোদী ও ট্রাম্প/ছবি: এএফপি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পর তাকে ভূয়সী প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এক মধ্যাহ্নভোজে ট্রাম্প বলেন, তিনি প্রধানমন্ত্রী মোদীর মতো এতটা শান্ত ও স্থির নন।


    ট্রাম্প বলেন, প্রধানমন্ত্রী মোদীর মতো শান্ত, স্থির এবং সম্পূর্ণ একজন কিলার আমি নই।

    জি-৭ সম্মেলনের ফাঁকে দুই নেতা অর্থনৈতিক প্রবৃদ্ধি, সরবরাহ শৃঙ্খল, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), বিনিয়োগ অংশীদারত্ব এবং বিভিন্ন বৈশ্বিক নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা করার কথা রয়েছে।

    এর আগে মঙ্গলবার ফ্রান্সের এভিয়ান শহরে জি-৭ সম্মেলনের একটি আউটরিচ অধিবেশনের ফাঁকে প্রধানমন্ত্রী মোদী ও প্রেসিডেন্ট ট্রাম্প সাক্ষাৎ করেন এবং শুভেচ্ছা বিনিময় করেন।

    দুই নেতা করমর্দন করেন এবং ‘নতুন অংশীদারত্ব গড়ে তোলা ও আন্তর্জাতিক সংহতি পুনর্গঠন’ শীর্ষক জি-৭ কর্ম-অধিবেশন শুরুর আগে সংক্ষিপ্ত আলাপ করেন।

    এর আগে চলতি মাসে প্রধানমন্ত্রী হিসেবে ১২ বছর পূর্ণ করায় নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছিলেন ট্রাম্প।

    নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প মোদিকে তার বন্ধু হিসেবে উল্লেখ করে তাকে মহান প্রধানমন্ত্রী বলে অভিহিত করেন।

    ট্রাম্প লিখেছিলেন, আমার বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভারতের সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী হওয়ার জন্য অভিনন্দন। তিনি সত্যিই একজন মহান প্রধানমন্ত্রী।

    তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী মোদী একজন শক্তিশালী, সুস্থ ও জ্ঞানী ব্যক্তি। তার সামনে আরও বহু বছর সাফল্য ও গৌরবের পথ অপেক্ষা করছে।

    সূত্র: এনডিটিভি
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ