ঢাকা বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশ‍াল নগরীতে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ইতিহাসের নীরব সাক্ষী বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরিতে অভিযুক্ত ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পানির স্রোতে ভেসে যাওয়া বৃদ্ধাকে যেভাবে বাঁচালো শিশু মারিয়া সময় টিভির সাবেক এমডি আহমেদ জোবায়েরকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রশংসা করে মোদীকে ‘কিলার’ বললেন ট্রাম্প ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের দাম নির্ধারণ, ভরিতে কমলো ৯০১৩ টাকা  আইসিইউতে বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন ভোলায় সৌদি প্রবাসীর স্ত্রী-সন্তান নিয়ে নিরুদ্দেশ ‘জিনের বাদশা’ উজিরপুরে বিদ্যালয়ের জমি দখলের প্রতিবাদে মানববন্ধন 
  • পানির স্রোতে ভেসে যাওয়া বৃদ্ধাকে যেভাবে বাঁচালো শিশু মারিয়া

    পানির স্রোতে ভেসে যাওয়া বৃদ্ধাকে যেভাবে বাঁচালো শিশু মারিয়া
    সংগৃহিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরে ভারানি খালে ভেসে যাওয়া বৃদ্ধাকে উদ্ধার করে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ১২ বছর বয়সী চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মারিয়া। তার সাহসিকতা ও দ্রুত পদক্ষেপে প্রাণে বেঁচে যান ৭৫ বছর বয়সী বৃদ্ধা বিমলা শিকদার।

    (১৭ জুন) বুধবার বিকেলে পিরোজপুর পৌরসভার শেখপাড়া (বসন্তপুল) এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের পাশাপাশি ওই বৃদ্ধার পরিচয় শনাক্ত করে পরিবারের কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পিরোজপুর জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।

    সূত্র বলছে, খালের পানিতে ভেসে যেতে দেখে শিশু শিক্ষার্থী মারিয়া দ্রুত পানিতে নেমে বৃদ্ধার মাথা ধরে তাঁকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসে। পরে নিজ বাড়িতে নিয়ে গিয়ে তিনি ও তার পরিবার বৃদ্ধার ভেজা কাপড় পরিবর্তন করে খাবারের ব্যবস্থা করে এবং পরিচয় জানার চেষ্টা করেন।

    তবে বয়সজনিত কারণে বৃদ্ধা নিজের ঠিকানা বা পরিবারের বিষয়ে স্পষ্ট কিছু বলতে না পারায় দুশ্চিন্তায় পড়ে মারিয়ার পরিবার। পরে অনলাইন গণমাধ্যমে বিষয়টি প্রচার হলে পিরোজপুর জেলা ছাত্রদলের নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে পুলিশকে অবহিত করে।

    পরবর্তীতে পুলিশ, স্থানীয়রা এবং ছাত্রদলের সহায়তায় বিমলা শিকদারকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা ও পর্যবেক্ষণের পর তাঁকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

    জানা যায়, বিমলা শিকদার (৭৫) পিরোজপুর শহরের পালপাড়া এলাকার প্রয়াত রতন সিকদারের মা। খবর পেয়ে হাসপাতালে আসেন তার নাতি জয় (১৮) ও তার মা।

    বৃদ্ধার নাতি জয় জানান, তার দাদি প্রায়ই একা বাইরে চলে যান। বুধবার সকালে তিনি বাড়ি থেকে বের হওয়ার পর তার আর নিখোঁজ মিলছিল না। অনেক খোঁজাখুঁজির পর জানতে পারি তিনি হাসপাতালে ভর্তি আছেন।

    পিরোজপুর সদর থানার এসআই আসিফ শেখ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে পরিবারের কাছে তাকে হস্তান্তর করা হয়।

    এদিকে, শিশু মারিয়ার সাহসিকতা ও মানবিকতায় এলাকাজুড়ে প্রশংসার জোয়ার বইছে। মারিয়া জানায়, খালে একজন মানুষকে ভেসে যেতে দেখে সে দেরি না করে পানিতে নেমে তাকে উদ্ধার করে। স্থানীয়রা বলছেন, ছোট্ট এই শিশুর এমন উদ্যোগ মানবতার এক অনন্য উদাহরণ হয়ে থাকবে।
     


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ