ঢাকা রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

মঠবাড়িয়ায়-মিরুখালী সড়কে ভয়াবহ ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন

মঠবাড়িয়ায়-মিরুখালী সড়কে ভয়াবহ ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ভারী বর্ষণে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের মিরুখালী–সাফা সড়কের মিরুখালী কলেজ সংলগ্ন অংশে বড় ধরনের ভাঙনের সৃষ্টি হয়েছে। এতে প্রতিদিন এ সড়ক দিয়ে চলাচলকারী শিক্ষার্থী, পথচারী, মোটরসাইকেল, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন দুর্ঘটনার ঝুঁকিতে পড়ছে।

স্থানীয়দের অভিযোগ, সড়কের ভাঙনের কারণে যানবাহন চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। প্রতিদিনই সাধারণ মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে এ সড়ক ব্যবহার করতে হচ্ছে।

এ অবস্থায় স্থানীয় বাসিন্দারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সড়কটি পরিদর্শন এবং প্রয়োজনীয় মেরামতের ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের মতে, দ্রুত সংস্কার করা হলে দুর্ঘটনার ঝুঁকি কমবে এবং সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত হবে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ