ঢাকা রবিবার, ০২ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভোরের সংবাদ বাহকের মুখে হাসি ফুটালো মানবিক সাজ্জাদ পারভেজ  বরিশালে বিভাগীয় নারী সম্মেলন অনুষ্ঠিত  বরিশাল ক্লাবের সভাপতি নির্বাচিত হলেন মজিবর রহমান সরোয়ার  বাবুগঞ্জে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বামনায় ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে বালিশ চাপা দিয়ে হত্যা, স্ত্রী পলাতক কলাপাড়ায় জালে ধরা পড়লো ২৬ কেজির ভোল মাছ বরিশালে জুলাই যোদ্ধাদের পুনর্বাসন ও শহীদের নামফলক স্থাপনের দাবি বিএম কলেজে হলের ছাদের পলেস্তারা খসে শিক্ষার্থী আহত সংসদের বিষয়কে রাজপথে এনে অস্থিরতা তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে স্থিতিশীলতার পথে বাংলাদেশ: মার্কিন বিশেষ দূত
  • বাবুগঞ্জে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

    বাবুগঞ্জে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বাবুগঞ্জে ১২ বছর বয়সী এক আবাসিক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় চার মাস পর মাসুম বিল্লাহ নামে এক নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার সহকারী শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

    শুক্রবার (৩১ জুলাই) নাটোরের সিংড়া উপজেলার নিজ বাড়ি থেকে মাসুম বিল্লাহকে গ্রেপ্তার করা হয়। শনিবার (১ আগস্ট) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

    গ্রেপ্তার মাসুম বিল্লাহ নাটোরের সিংড়া উপজেলার চক হিয়াতপুর গ্রামের শাহাদাত হোসেনের ছেলে। তিনি বাবুগঞ্জ উপজেলার আল ইকরা দারুল উলুম নূরানী ও হাফিজিয়া মাদ্রাসায় সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

    মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৫ মার্চ রাতে অভিযুক্ত শিক্ষক আবাসিক শিক্ষার্থীকে ঘুম থেকে ডেকে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ রয়েছে। পরে শিশুটি বিষয়টি পরিবারের সদস্যদের জানায়। এ ঘটনায় গত ১১ এপ্রিল ভুক্তভোগীর বাবা বাবুগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

    মামলার পর ভুক্তভোগী শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে অভিযোগ ওঠার পর থেকেই অভিযুক্ত শিক্ষক আত্মগোপনে ছিলেন।

    বাবুগঞ্জ থানা পুলিশ জানায়, দীর্ঘদিন অভিযান চালানোর পর গোপন সংবাদের ভিত্তিতে গত ৩১ জুলাই নাটোরের সিংড়া উপজেলার নিজ বাড়ি থেকে মাসুম বিল্লাহকে গ্রেপ্তার করা হয়। শনিবার (১ আগস্ট) তাকে আদালতে পাঠানো হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ