ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভোলায় ১৯ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার টিকটকে পরিচয়ে প্রেম, ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ পাউরুটি, কেক বিস্কুট, শাকসবজি মাছ ও মাংসসহ সব ধরনের খাদ্যে ভেজাল পাওয়া যাচ্ছে: জেলা প্রশাসক  পটুয়াখালী ও পিরোজপুর‌সহ চার জেলায় নতুন ডিসি বরিশালে নানা আয়োজনে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার সাবেক এমপি রিমনের বাসা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মী রিমান্ডে চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ : পীর চরমোনাই একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
  • টিকটকে পরিচয়ে প্রেম, ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

     টিকটকে পরিচয়ে প্রেম, ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্ক গড়ে তুলে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি রাজু গাজীকে (২১) গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। 

    মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার মিরপুর এলাকা থেকে এসআরবি-৮ ও এসআরবি-৪-এর যৌথ আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে।

    বুধবার দুপুরে গণমাদ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-৮ বরিশাল সদর দপ্তর। 

    গ্রেফতারকৃত রাজু গাজী শরীয়তপুর জেলার চরভাগা শনকান্দি এলাকার সুলতান গাজীর ছেলে।  

    মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণীর সঙ্গে রাজু গাজীর টিকটকে পরিচয় থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ১৮ সেপ্টেম্বর বিকেলে রাজুর নিজ বাড়িতে যান ওই তরুণী। বাড়িতে কেউ না থাকার সুযোগে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। পরবর্তীতে বিয়ের কথা বলে তাকে ঢাকায় এনে একটি হোটেলে রেখে সেখানেও পুনরায় জোরপূর্বক ধর্ষণ করা হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়।

    এ ঘটনায় আদালতের নির্দেশে গত ২৭ সেপ্টেম্বর শরীয়তপুরের সখিপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় একটি মামলা রুজু হয় যার মামলা নম্বর-৩৩)। মামলার বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে এসআরবি-৮ ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার মিরপুর এলাকায় যৌথ অভিযান চালিয়ে রাজু গাজীকে গ্রেপ্তার করে এসআরবি-৮ ও এসআরবি-৪। পরে তাকে  আইনি প্রক্রিয়ার জন্য মিরপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। 

    এসআরবি-৮-এর মিডিয়া অফিসার ওয়ালিদ হাসান মিঠু জানান, চাঞ্চল্যকর মামলার আসামিদের আইনের আওতায় আনতে তাদের এই ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ