ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

Motobad news

গৌরনদীতে অ্যাম্বুলেন্স-মাহিন্দ্রার সংঘর্ষে প্রাণ গেল নারীর

গৌরনদীতে অ্যাম্বুলেন্স-মাহিন্দ্রার সংঘর্ষে প্রাণ গেল নারীর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীতে অ্যাম্বুলেন্স ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে খাদিজা বেগম (৬০) নামের এক নারী নিহত হয়েছেন। তিনি মাহিন্দ্রার যাত্রী ছিলেন।

সোমবার (৫ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে মহাসড়কের দক্ষিণ কাসেমাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত খাদিজা বেগম উপজেলার উত্তর বিজয়পুর এলাকার বাসিন্দা আব্দুল খালেকের স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করেন গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মিজানুর রহমান।

তিনি জানান, বরিশালগামী অ্যাম্বুলেন্সের সঙ্গে গৌরনদীগামী যাত্রীবাহী মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রা চালকসহ পাঁচজন আহত হন। আহতদের মধ্যে খাদিজা বেগম নামের ওই যাত্রী ঘটনাস্থলেই মারা যান।

গৌরনদী হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এসআই) রোমান বলেন, দুর্ঘটনাকবলিত যান দুটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন