ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৩০ ব্যাংকের কার্ড-এটিএমসহ বিভিন্ন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা, ফিরছে তত্ত্বাবধায়ক-গণভোট বরিশালে ফের বাড়ল গ্যাসচালিত থ্রি-হুইলারের ভাড়া  ৫ লাখ ৫১ হাজার ১৫০ টাকার বীমা দাবি পরিশোধ করল এনআরবি ইসলামিক লাইফ বোরহানউদ্দিনে বিদ্যালয়ে যাওয়ার পথে প্রাণ গেল শিশুর, আহত মা বরিশালে আদালত ভবনের ৬ তলা থেকে পড়ে মহিলা কলেজের ক্যাশিয়ার নিহত বরিশালে ৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার বাকেরগঞ্জে ধর্ষণ মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি চট্টগ্রামে গ্রেফতার গৌরনদীতে অ্যাম্বুলেন্স-মাহিন্দ্রার সংঘর্ষে প্রাণ গেল নারীর
  • বাবা-মা সুস্থতার দিকে, জানালেন মুশফিক

    বাবা-মা সুস্থতার দিকে, জানালেন মুশফিক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ দল যখন জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজ জয়ের উল্লাস করছে, তখন দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিম অবস্থান করছেন দেশে। বাবা-মা করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার জিম্বাবুয়ে সফরের একমাত্র টেস্ট খেলেই দেশে ফিরে এসেছেন মুশফিক।
     
    তবে এখন সুস্থতার পথেই রয়েছেন মুশফিকের বাবা-মা। পবিত্র ঈদুল আজহার দিন সবাইকে ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার কথাও স্মরণ করিয়ে দিয়েছেন মুশফিক। একইসঙ্গে বাবা-মায়ের স্বাস্থ্যের ব্যাপারে আপডেট দিয়েছেন তিনি।

    সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে মুশফিক লিখেছেন, ‘আপনাদের সবাইকে ঈদ মোবারক। সবার জন্য আনন্দময় একটি ঈদের দোয়া করছি।’

    ‘দয়া করে সবাই যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলবেন। কারণ আমাদের দেশ এখনও মহামারির সঙ্গে লড়ছে। আমাদের আশপাশের অসহায়-বঞ্চিত মানুষদের প্রতি দয়াশীল হোন এবং ঈদের আনন্দ ভাগাভাগি করে নিন।’
     
    বাবা-মায়ের স্বাস্থ্যের আপডেট জানিয়ে তিনি লিখেছেন, ‘আরও জানাতে চাই, আল্লাহ্‌র রহমতে আমার বাবা-মা সুস্থতার পথেই রয়েছেন। যারা আমার বাবা-মায়ের খোঁজখবর নিয়েছেন, তাদের জন্য দোয়া করেছেন, প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞ। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আমাদের জন্য দোয়া করবেন। ঈদ মোবারক।’


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ