ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কীর্তনখোলা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার মা ছেড়ে গেছেন, দুর্ঘটনায় বাবা নিহত, হাসপাতালে কাতরাচ্ছে ছোট্ট নাঈম বরগুনায় প্রাইভেটকার–অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ পটুয়াখালীতে কলেজছাত্রকে নির্যাতনের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার পায়রা বন্দরে যুক্ত হলো পাঁচ অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং সরঞ্জাম বরিশালে মা ইলিশ নিধন ঠেকাতে ৮২ কিমি অভয়াশ্রমে যৌথ অভিযান বরিশালে পুলিশের বিশেষ অভিযানে মাদক ও জাল টাকাসহ গ্রেফতার ২৫ বরিশাল নগরীতে মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রুখতে আকস্মিক অভিযান প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী মনোনীত ভোক্তাদের স্বার্থ রক্ষায় এলপিজি বিক্রিতে বিস্ফোরক অধিদপ্তরের নজরদারি
  • বাকেরগঞ্জে ধর্ষণ মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি চট্টগ্রামে গ্রেফতার

    বাকেরগঞ্জে ধর্ষণ মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি চট্টগ্রামে গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বাকেরগঞ্জ থানার একটি চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. কালাম মোল্লা (৫৫)-কে গ্রেফতার করেছে এসআরবি। 

    ৩ অক্টোবর শনিবার চট্টগ্রাম নগরীর ইপিজেড থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

    মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-৮-এর মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার ওয়ালিদ হাসান মিঠু। 

    মামলার বিবরণ ও এসআরবি সূত্রে জানা যায়, আসামি কালাম মোল্লার বিরুদ্ধে বাকেরগঞ্জ থানায় ২০০৩ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় (মামলা নম্বর: ৩১/১৯) গ্রেফতারী পরোয়ানা জারি ছিল। আদালতে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। রায়ের পর থেকে কালাম মোল্লা পলাতক ছিলেন। 

    পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে গ্রেফতারের লক্ষ্যে অধিনায়ক, এসআরবি-৮, বরিশাল বরাবর অধিযাচনপত্র প্রেরণ করেন। এরই ধারাবাহিকতায় শনিবার  এসআরবি-৮ (বরিশাল) ও এসআরবি-৭ (চট্টগ্রাম)-এর যৌথ আভিযানিক দল চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকা থেকে কালাম মোল্লাকে গ্রেফতার করে। 

    এসআরবি-৮-এর মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার ওয়ালিদ হাসান মিঠু জানান, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানায় হস্তান্তর করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ