ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মাত্র ৬০ হাজার টাকায় সাড়ে ৫ লাখ ৫১ হাজার ১৫০ টাকার বীমা দাবি পরিশোধ করল এনআরবি ইসলামিক লাইফ বোরহানউদ্দিনে বিদ্যালয়ে যাওয়ার পথে প্রাণ গেল শিশুর, আহত মা বরিশালে আদালত ভবনের ৬ তলা থেকে পড়ে মহিলা কলেজের ক্যাশিয়ার নিহত বরিশালে ৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার বাকেরগঞ্জে ধর্ষণ মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি চট্টগ্রামে গ্রেফতার গৌরনদীতে অ্যাম্বুলেন্স-মাহিন্দ্রার সংঘর্ষে প্রাণ গেল নারীর বরিশালে ১২ বছর পর মাদক মামলায় ২ আসামির যাবজ্জীবন বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা গুণগত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: জেলা প্রশাসক  বরিশালে বিশ্ব বসতি দিবসে র‍্যালি 
  • মাত্র ৬০ হাজার টাকায় সাড়ে ৫ লাখ ৫১ হাজার ১৫০ টাকার বীমা দাবি পরিশোধ করল এনআরবি ইসলামিক লাইফ

     মাত্র ৬০ হাজার টাকায় সাড়ে ৫ লাখ ৫১ হাজার ১৫০ টাকার বীমা দাবি পরিশোধ করল এনআরবি ইসলামিক লাইফ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মাত্র ৬০ হাজার টাকা প্রিমিয়াম জমা দিয়েছিলেন বীমাগ্রাহক নেকবর আলী। তাঁর মৃত্যুর পর চুক্তি অনুযায়ী নমিনি স্ত্রী পলি আক্তারের হাতে ৫ লাখ ৫১ হাজার ১৫০ টাকার বীমা দাবির চেক তুলে দিয়েছে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।

    মঙ্গলবার (৬ অক্টোবর) কোম্পানির প্রধান কার্যালয়ের বোর্ড রুমে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে নমিনির হাতে বীমা দাবির চেক হস্তান্তর করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ শাহ জামাল হাওলাদার।

    চেক হস্তান্তরকালে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. শাহ জামাল হাওলাদার বলেন, “বীমা শুধু একটি আর্থিক চুক্তি নয়, এটি একটি পরিবারের ভবিষ্যৎ নিরাপত্তার অঙ্গীকার। গ্রাহকের দুঃসময়ে তাঁর পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। গ্রাহকদের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসি ভবিষ্যতেও দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে বীমা দাবি পরিশোধে অঙ্গীকারবদ্ধ।

    উল্লেখযোগ্য বিষয় হলো, বীমাগ্রাহক মাত্র ৬০ হাজার টাকা প্রিমিয়াম জমা দিয়েই মৃত্যুর পর তাঁর পরিবার ৫ লাখ ৫১ হাজার ১৫০ টাকার বীমা সুবিধা পেয়েছে। এতে পরিবারের আর্থিক নিরাপত্তায় জীবন বীমার গুরুত্বও প্রতিফলিত হয়েছে।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোম্পানির এএমডি এইচ এম মিলন রহমান। কোম্পানির সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের এসইভিপি মোহাম্মদ মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, এএমডি অ্যান্ড হেড অব আইটি কেএসএম হানিফ, সিএফও মো. আবু হাসান, কোম্পানি সেক্রেটারি অ্যান্ড হেড অব এইচআর মো. সালাহউদ্দীন এবং সিনিয়র ম্যানেজার (এইচআর) ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ, উন্নয়ন প্রশাসন আনোয়ার পারভেজ।

    কোম্পানি কর্তৃপক্ষ জানায়, গ্রাহকের প্রতিকূল সময়ে তাঁর পরিবারের পাশে দাঁড়ানো এবং প্রতিশ্রুত বীমা দাবি যথাসময়ে পরিশোধের মাধ্যমে গ্রাহকদের আস্থা ও বিশ্বাস ধরে রাখাই এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসির অন্যতম প্রধান অঙ্গীকার। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ