ঢাকা বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মঠবাড়িয়ায় ৮ বিবাহ করা চাকরিচ্যুত সেনা সদস্য গ্রেপ্তার আগৈলঝাড়ায় ৬০০ টাকার পেট্রোলের জন্য ৫০০ টাকা গাড়ী ভাড়া বিডিআর হত্যাকাণ্ড দেখে ফেলায় আমার স্বামীকে হত্যা করেন জিয়াউল আন্দোলনকারীদের দায়মুক্তি দিয়ে জুলাই গণঅভ্যুত্থান বিল পাস মাছের বাজারে বৈশাখের আমেজ, ‍ইলিশের কেজিতে বেড়েছে ৪০০ টাকা  শতকোটি টাকা দুর্নীতির অভিযোগে আসিফ নজরুলের বিরুদ্ধে দুদকে আবেদন বানারীপাড়ায় জীবিকার শেষ সম্বল হারিয়ে বাচ্চু’র আর্তনাদ যুক্তরাষ্ট্রকে ১০ দফা প্রস্তাব মেনে নিতে বাধ্য করা হয়েছে: ইরান জাল সনদধারী শিক্ষকদের বিষয়ে সংসদে যা বললেন শিক্ষামন্ত্রী সন্ত্রাসবিরোধী সংশোধনী বিল পাস, নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম
  • মসজিদের টাকা ভাগাভাগি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

    মসজিদের টাকা ভাগাভাগি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রংপুর নগরীর হারাগাছে মসজিদের আদায়কৃত টাকার হিসাব নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নাজমুল হক (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

    বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাত ৮টার দিকে হারাগাছ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যানটারি সারাই জুম্মাপড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে।

    ঘটনার পরপরই জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করেছে পুলিশ।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মসজিদ কমিটিতে আধিপত্য নিয়ে দুপক্ষের রেষারেষি চলছিল। মসজিদের উন্নয়নের লক্ষে নতুন কমিটির সদস্যরা মুসল্লিসহ স্থানীয়দের কাছ থেকে চাঁদা আদায় করছিলেন। এর মধ্যে চাঁদার ২০ শতাংশ টাকা আদায়কারীরা নিতেন। এ ২০ শতাংশ টাকা নেয়াকে কেন্দ্র করে বৃহস্পতিবার জোহরের নামাজের পর নতুন কমিটির সদস্য আব্দুল বারী ভেল্লুর সঙ্গে আগের কমিটির সদস্য নুর আলমের ভাই দয়ালের সঙ্গে বাগ্বিতণ্ডা হয়। পরে মাগরিবের নামাজ শেষে আবারও দু’পক্ষের কথাকাটাকাটি হয়। এ সময় সাধারণ মুসল্লিরা তাদের শান্ত করেন। পরে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে ভেল্লুর দুই  ছেলে রিপন ও লিয়নসহ কয়েকজন মিলে দয়াল ও তারপক্ষের লোকজনের ওপর হামলা চালায়।

    দু’পক্ষের সংঘর্ষে দয়ালের ভগ্নিপতি হারাগাছ পৌরসভার সৎবাজার এলাকার মৃত আব্দুল হকের ছেলে নাজমুল হক ছাড়াও নূর আলম ও দয়াল আহত হন। পরে নাজমুল ও দয়ালকে উদ্ধার করে রংপুর মেডিকেলে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে নাজমুল মারা যান।

    এদিকে খবর পেয়ে রংপুর মহানগর পুলিশের হারাগাছ থানার পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ভেল্লু, তার স্ত্রী স্বপ্না এবং দুই ছেলে রিপন এবং লিয়নকে আটক করে।

    ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাইদুল ইসলাম সবুজ জানান, নিহত নাজমুলের বাড়ি মহানগরীর সৎবাজার হলেও তিনি চেয়ারম্যানটারি এলাকায় শ্বশুরবাড়িতে থাকতেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা থাকলেও এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


    /ইই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ