ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • আবু ত্ব-হা’র খোঁজ মিলেছে, রংপুর ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

    আবু ত্ব-হা’র খোঁজ মিলেছে, রংপুর ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নিখোঁজ আবু ত্ব-হা মোহাম্মদ আদনানকে পাওয়া গেছে। শুক্রবার (১৮ জুন) বেলা সোয়া দুইটার দিকে রংপুর নগরীর পায়রা চত্বর এলাকার সেন্ট্রাল রোডের বাসায় ফিরে আসেন তিনি।

    রংপুর মেট্রোপলিটন কোতায়ালী থানার ওসি আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

    ওসি আব্দুর রশিদের নেতৃত্বে একদল পুলিশ তাকে সেখান থেকে কোতয়ালী থানায় নিয়ে গেছে। এ বিষয়ে আব্দুর রশিদ জানান, যেকোনো সময় আমরা প্রেস বিফ্রিংয়ের মাধ্যমে ঘটনার বিশদ বিবরণ উল্লেখ করে গণমাধ্যমকে জানানো হবে।

    জিজ্ঞাসাবাদের জন্য তাকে রংপুর ডিবি পুলিশ কার্যালয়ে নেওয়া হয়েছে।

    গত ১০ জুন রংপুর থেকে ঢাকায় আসার পথে রাজধানীর গাবতলী এলাকা থেকে ইসলামী বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান নিখোঁজ হন। এছাড়াও তার সঙ্গে নিখোঁজ হয়েছেন আব্দুল মুহিত, মোহাম্মদ ফিরোজ ও গাড়িচালক আমির উদ্দীন।

    ত্ব-হার নিখোঁজ হওয়ার তথ্য জানিয়ে দারুসসালাম এবং মিরপুর থানায় গেলে কোনো থানাই সাধারণ ডায়েরি বা মামলা গ্রহণ করেনি বলেও অভিযোগ করছেন তার পরিবার। এ নিয়ে সর্বশেষ রংপুর সদর থানায় একটি জিডি করা হয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ