ঢাকা রবিবার, ২৮ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • অতীতের সব রেকর্ড ভেঙে পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৫ কোটি ৯০ লাখ টাকা পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়নের বিক্ষোভ  বিএম কলেজে উত্তরণের জ্যৈষ্ঠ উৎসব ও বর্ষাবরণ  ঝালকাঠিতে নির্মিত হবে স্পোর্টস কমপ্লেক্স: জিয়াউদ্দিন হায়দার বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭  বরিশালে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪ পটুয়াখালীতে বাসে অভিযান চালিয়ে ৩৭ লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী
  • পারিবারিক কলহের জেরে গলাচিপায় স্বামীর হাতে স্ত্রী খুন

    পারিবারিক কলহের জেরে গলাচিপায় স্বামীর হাতে স্ত্রী খুন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পারিবারিক কলহের জেরে গলাচিপায় দুই সন্তানের জননীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্বে । ঘটনাটি ঘটেছে উপজেলার পানপট্টি ইউনিয়নের জয়মানিক গ্রামে। 

    নিহত জেসমিন বেগম বেলি (৩০) উপজেলার রতনদীতালতলী ইউনিয়নের বেল্লাল মালের মেয়ে ।

    পুলিশ গত শনিবার দুপুরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী জেনালে হাসপাতালে প্রেরণ করেছে। এ 
    ঘটনায় নিহত গৃহবধূ জেসমিনের বাবা বেল্লাল মাল একটি হত্যা মামলা দায়ের করেছে বলে জানা গেছে।

    গলাচিপা থানার পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার পানপট্টি ইউনিয়নের জয়মানিক গ্রামের সোবাহান মীরের ছেলে নুরজামাল মীরের সাথে রতনদীতালতলী ইউনিয়নের বেল্লাল মালের মেয়ে জেসমিন বেগম বেলির সাথে প্রায় দশ বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয়।

    কিন্তু বিয়ের পর থেকেই তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকতো বলে প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে। তবে আজ কী নিয়ে ঝগড়া হয়ে তা এখনো জানা সম্ভব হয়নি। এ দম্পতির ঘরে দুইটি শিশু সন্তান রয়েছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে নিহত গৃহবধূ জেসমিনের স্বামী নুর হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করছে।

    এ প্রসঙ্গে গলাচিপা থানার ওসি এমআর শওকত আনোয়ার ইসলাম বলেন, নিহত গৃহবধূ জেসমিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

    সুরাতহাল রিপোর্টের সময় লাশের মাথায় ও পিঠে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে জেসমিনের স্বামী নুর জামাল মীর ওরফে আল আমিনকে আটক করা হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা বেল্লাল মাল হত্যা মামলা দায়ের করেছেন ।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ