ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতির পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ বরিশালে জনসাধারণের চলাচলের পথ দখল, ৩ ব্যক্তিকে অর্থদণ্ড  কুয়াকাটায় পর্যটকের ভাটা, বিপাকে পর্যটন খাত  ভোলায় টানা বৃষ্টিপাতে পানিবন্দি ২৫ হাজার মানুষ  বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে অপসারণের দাবিতে বিক্ষোভ অব্যাহত তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব কাজ হারাতে পারেন অসংখ্য শ্রমিক, ভয়াবহ গ্যাস সংকটের মুখে দেশ আর্জেন্টিনা-মিসর ম্যাচ ঘিরে বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করল ফিফা পলাতক তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
  • দুই নারীকে ফাঁসাতে গিয়ে ফাঁসছেন ৬ পুলিশ

    দুই নারীকে ফাঁসাতে গিয়ে ফাঁসছেন ৬ পুলিশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজশাহীতে দুই নারী বাসযাত্রীকে মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে এক লাখ টাকা চাঁদা হাতিয়ে নেওয়াসহ নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগে ৬ পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। শৃঙ্খলা পরিপন্থী কাজের অপরাধে তাদের বরখাস্ত করে পুলিশ লাইনে ক্লোজ (প্রত্যাহার) করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ। এর আগে বৃহস্পতিবার রাতে মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক তাদের বরখাস্তের আদেশ জারি করেন। 

    এ বিষয়ে রাজশাহী মহানগর পুলিশের বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মন জানান, মাদক মামলায় গ্রেপ্তার দেখানোর ভয় দেখিয়ে এক লাখ টাকা বিকাশে আদায় এবং সাড়ে চার হাজার টাকা নগদ ছিনিয়ে নেয়ার ঘটনায় দুই নারী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। শৃঙ্খলা পরিপন্থী কাজের দায়ে তাদের বরখাস্ত করে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

    পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ ও কুমিলতা থেকে দুইজন নারী বৃহস্পতিবার সকালে বাসযোগে রাজশাহীতে তাদের এক আত্মীয়ের বাসায় বেড়াতে যান। তারা শিরোইল বাস টার্মিনালে নামার পরপরই এটিএসআই নাসিরসহ বক্স পুলিশ সদস্যরা তাদের আটক করে। এরপর ওই দুই নারীকে ইয়াবাসহ গ্রেপ্তার দেখানোর হুমকি দেন ওই পুলিশ সদস্যরা। এ সময় তারা ভুক্তভোগীদের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। বাধ্য হয়ে ওই দুই নারী তাদের পরিবারকে বিষয়টি জানান। এরপর পরিবারের সদস্যরা বিকাশের মাধ্যমে এক লাখ টাকা দেয় পুলিশকে। এছাড়া তাদের দুজনের কাছে থাকা নগদ সাড়ে চার হাজার টাকা ছিনিয়ে নেয়া হয়। 

    এ ঘটনার পর ওই দুই নারীর পরিবারের সদস্যরা পুলিশ হেডকোয়ার্টারে অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ হেডকোয়ার্টার থেকে রাজশাহী মহানগর পুলিশ কমিশনারকে বিষয়টি নিয়ে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেয়া হয়। এরপর রাতে এটিএসআই নাসিরসহ ছয় পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করেন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক।

    মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রুহুল কুদ্দুস জানান, বৃহস্পতিবার সকালে দুই নারী বাসযাত্রীর কাছ থেকে এক লাখ টাকা ছিনিয়ে নেয়া হয়। বিকেলে পুলিশ কমিশনারের দপ্তরে এমন অভিযোগ করা হয়েছে। ওই অভিযোগের প্রাথমিক তদন্ত শেষে শিরোইল বাস টার্মিনাল বক্সের ৬ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

    বরখাস্ত ছয়জনের মধ্যে দুইজন কর্মকর্তা ও চারজন কনস্টেবল। দুই কর্মকর্তা হলেন, শিরোইল টার্মিনাল পুলিশ বক্সের ইনচার্জ এটিএসআই নাসির উদ্দিন ও এএসআই সেলিম। অন্য চারজন কনস্টেবল হলেন সারোয়ার, রিপন, শাহআলম ও শংকর।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ