ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহারের ব্যাংক হিসাব তলব উজিরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফায়ার ফাইটারের ২৪ দিন বরিশাল বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকবে শ্রেণি কার্যক্রম ধর্ষণচেষ্টার পর গলা কেটে মৃত ভেবে শিশু ইরাকে ফেলে যান বাবু শেখ চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান ইরানের নতুন সুপ্রিম লিডার হলেন খামেনির ছেলে মোজতবা ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট অফিসে এসে ৪০ মিনিট বাধ্যতামূলক অবস্থান করতে হবে সরকারি কর্মচারীদের ঢাকা-বরিশাল মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার ‘রাজত্ব’, এক সপ্তাহে ৪ জন নিহত   সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • ছোট ভাইয়ের 'রক্ত' দেখে বড় ভাইয়ের মৃত্যু!

     ছোট ভাইয়ের 'রক্ত' দেখে বড় ভাইয়ের মৃত্যু!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

    পিরোজপুরের ইন্দুরকানীতে ছোট ভাইয়ের হাতের আঙুল কেটে রক্ত বের হওয়া দেখে ফাইজুল হাওলাদার (১৬) নামে বড় ভাইয়ের হার্ট অ্যাটাকে মৃত্যুর ঘটনা ঘটেছে। গত রবিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার ভবানীপুর গ্রামে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। 

    নিহত ফাইজুল ভবানীপুর গ্রামের ফারুক হাওলাদারের ছেলে। এ বছর স্থানীয় ভবানীপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে তার এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।

    নিহতের স্বজনরা জানায়, রবিবার দুপুরে বাড়িতে একটি নারিকেল কাটার সময় দায়ের কোপে হাতের একটি আঙুল কেটে যায় ফাইজুলের ছোট ভাই আজিজুলের। এরপর পরিবারের সদস্যরা তাকে দ্রুত পার্শ্ববর্তী ঘোষের হাটে নিয়ে যান চিকিৎসার জন্য। এ সময় ফাইজুলও সাথে ছিল। 

    ছোট ভাইয়ের কাটা স্থানে সেলাই করার সময় অতিরিক্ত রক্ত বের হয়। আর সে রক্ত দেখেই সেখানকার পল­ী চিকিৎসক শংকর কুমার ঘোষের ফার্মেসিতে অজ্ঞান হয়ে পড়ে ফাইজুল। এরপর তাকে সেখান থেকে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ফাইজুলের মৃত্যুর ঘটনায় পরিবার ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ