ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে খালখনন কার্যক্রম পরিদশন করলেন বিসিসির প্রশাসক শিরীন বানারীপাড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার  বাউফলে বাসচালককে মারধরের ঘটনায় জামায়াত নেতা গ্রেফতার শেবাচিম হাসপাতালে হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ৩ দিনের রিমান্ডে আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে, চালক-হেলপার আহত বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রবিউল, সম্পাদক মাসুদ বরিশাল নগরে স্কুলছাত্রী নিহতের ঘটনায় প্রতিবাদ, সড়ক অবরোধ
  • ডেঙ্গু আক্রান্ত আরও ১৯২ জন হাসপাতালে

     ডেঙ্গু আক্রান্ত আরও ১৯২ জন হাসপাতালে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে আরও ১৯২ জন ভর্তি হয়েছেন। রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত রাজধানী ঢাকায় ১৬২ জন এবং অন্যান্য বিভাগে নতুন ভর্তি হয়েছেন ৩০ জন।

    সোমবার (৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন ১৯২ জনসহ দেশের বিভিন্ন হাসপাতালে ৯২২ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এরমধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি ৪৫টি হাসপাতালে ৭৪৩ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালগুলোতে ১৮৯ জন ভর্তি রয়েছেন।

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০২১ সালের ১ জানুয়ারি থেকে সোমবার (৩ অক্টোবর) পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১৮ হাজার ৯৩৬ জন রোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে একই সময়ে হাসপাতাল থেকে সেবা নিয়ে বাড়ি ফিরেছেন ১৭ হাজার ৯৪৩ জন। এ সময়ে মোট মারা গেছেন ৭১ জন। এরমধ্যে জুলাই মাসে ১২ জন, আগস্টে ৩৪ জন, সেপ্টেম্বরে ২২ জন এবং অক্টোবরে তিন জনের মৃত্যু হয়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ